News Flash

  • Home
  • Uncategorized
  • নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য এই প্রস্তাব
Image

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য এই প্রস্তাব

চেন্নাই ও নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। স্বাস্থ্যবিমা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সূচনা করার জন্যই এই মনোনয়ন। নোবেল শান্তি পুরস্কারের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম মনোনীত করেছেন তামিলনাড়ুর বিজেপি সভানেত্রী তামিলাসাই সৌন্দারাজন। একটি প্রেস বিবৃতিতে তামিলনাড়ু রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। স্বাস্থ্যবিমা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা- ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সূচনা করার জন্যই এই মনোনয়ন।

এই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গত রবিবারই এই প্রকল্পটির সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের সৌজন্যে মানুষের জীবন বদলে যাবে। আর তাই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম মনোনীত করেছেন তামিলনাড়ুর বিজেপি সভানেত্রী তামিলাসাই সৌন্দারাজন।

প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম মনোনয়নের শেষ দিন ২০১৯ সালের ৩১ জানুয়ারি। প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকে পরের বছরের নোবেল পুরস্কারের মনোনয়ন শুরু হয়ে যায়। সৌন্দরাজনের আশা বহু মানুষও নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীর নাম মনোনয়ন করবেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top