News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষ মেরে রক্ত দিয়ে হোলি খেলছে বিজেপি-আরআরএস, অভিযোগ মমতার
Image

মানুষ মেরে রক্ত দিয়ে হোলি খেলছে বিজেপি-আরআরএস, অভিযোগ মমতার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপি হত্যার রাজনীতি করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি ইতালির মিলানে সফরসঙ্গী সাংবাবিকদের কাছে এই অভিযোগ তুলে সতর্ক করে দেন বিজেপি-আরএসএসকে। বলেন, “আগুন নিয়ে খেলবেন না।” মানুষ মেরে তার রক্ত দিয়ে হোলি খেলতে চায় বিজেপি-আরএসএস।

মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, ঘটনার প্রাথমিক রিপোর্টে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যুর কোনও প্রমাণ মেলেনি। আমরা বিজেপি-র নোংরা রাজনীতির নিন্দা করছি। প্রশ্ন উঠছে গুলি কে চালিয়েছিল। কিন্তু গুলি তো ওদের (বিজেপি) ছেলেরাই তো চালিয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, ওদের প্ররোচনায় পা দেবেন না। যখনই বাইরে যাই, ওরা এ রকম করে। ওরা সবার ঘরের সন্তানকে কাড়তে চায়। যে পরিবার ছেলে হারালো, আমরা তাদের ব্যথা বুঝি। অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।

বিজেপি-র ডাকা রাজ্য বনধ হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বনধ মোকাবিলার সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বনধের প্রশ্নই ওঠে না। কেউ করতে গেলে তা রুখতে প্রশাসনকে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি। যেমন বেনী তেমনি রবে, চুল ভেজাব না। তুমি হিংসা করবে, আর তার দায় নেবে না— এ হতে পারে না।

মুখ্যমন্ত্রী বলেন, ওরা ইসলামপূরের স্কুলে বাইরের রাজ্য থেকে ভাড়া করা গুন্ডা এনেছিল। বিজেপি-ক তুলোধোনা করার চেষ্টায় তিনি বলেন, “আগে দিল্লি সামলান। তার পর বাংলার দিকে তাকান। ত্রিপুরায় ওরা গ্রাম পঞ্চায়েতে ১০০ শতাংশ আসনে বিরোধীরা জিতে গেল। কে, কোথায় এর প্রতিবাদে কোর্টে গিয়েছে? কোথায় মামলা হয়েছে? আর, এ রাজ্যে পঞ্চায়েত ভোটে ২৪ শতাংশ আসনে আমরা বিনা ভোটে জিতেছি বলে মামলা হয়ে গেল? এরা (বিরোধীরা) রাজনীতি করার যোগ্য নয়। নেতাদের বক্তব্য উগ্রপন্থীদের থেকেও ভয়াবহ। মানুষ এর জবাব দেবে ২০১৯ সালের ভোটে। এই সর্বনাশা খেলা এ রাজ্যে রুখতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, এরা দেশ চালাতে জানে না। নীরব মোদিদের সব টাকা লোপাট করেছে। বিজেপি-আরএসএস নেতারা বাইরে থেকে এ রাজ্যে এসে উস্কানি দিয়ে যাচ্ছেন। মেয়েদেরও নিরাপদে থাকতে দিচ্ছে না। বাংলার সংস্কৃতি এরা বোঝে না। খুন করে রক্ত দিয়ে হোলি খেলে। উত্তেজনা ছড়ায়। ওদের জবাব দিতে হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top