News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার উগ্রপন্থী কেসিপি-পিডব্লিউজির বামপন্থী নেতা
Image

মণিপুরে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার উগ্রপন্থী কেসিপি-পিডব্লিউজির বামপন্থী নেতা

ইমফল, ৮ সেপ্টেম্বর, (হি.স.) : মণিপুরে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কাংলেইপাক কমিউনিস্ট পাৰ্টি-পিপলস ওয়ার গ্ৰুপ (কেসিপি-পিডব্লিউজি)-এর এক নেতা। তার নাম মৈরাংথেম রানাপ্ৰতাপ ওরফে লেনিন ওরফে পাইখোম্বা। আজ শনিবার মৈরাংথেম রানাপ্ৰতাপকে নিয়ে দিল্লির উদ্দেশে রওয়ানা হয়েছে পুলিশের বিশেষ দল।
ইমফলে রাজ্য পুলিশের সদর দফতর সূত্রের খবরে জানা গেছে, গতকাল শুক্রবার দিল্লি পুলিশের বিশেষ এক দল ইমফলে আসে। এখান থেকে তারা মণিপুর রাজ্য পুলিশের অনুমতি নিয়ে সোজা চলে যান বিষ্ণুপুর জেলায়। সেখানে বিষ্ণপুর ফাঁড়ি থেকে পুলিশের দল নিয়ে হানা দিয়ে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন কাংলেইপাক কমিউনিস্ট পাৰ্টি-পিপলস ওয়ার গ্ৰুপ-এর বামপন্থী চিন্তাধারার এক প্রথমসারির সদস্য তথা নেতা মৈরাংথেম রানাপ্ৰতাপ ওরফে লেনিন ওরফে পাইখোম্বাকে গ্রেফতার করে। মৈরাংথেমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সূত্রটি।
সূত্রের কাছে জানা গেছে, দিন কয়েক আগে দিল্লিতে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের একজন সিনিয়র সদস্য খৈরাংবা খুমানকে দিল্লিতে গ্রেফতার করেছিল পুলিশ। তার প্রদত্ত জবানবন্দির ভিত্তিতে গতকাল বিষ্ণুপুর এসে মৈরাংথেম রানাপ্ৰতাপকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
জানা গেছে, কাংলেইপাক কমিউনিস্ট পাৰ্টি-পিপলস ওয়ার গ্ৰুপ নামের সংগঠনটি সরকারের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছে প্রকাশ করেছে। আলোচনায় বসার ইচ্ছে প্রকাশের পাশাপাশি তারা সমান্তরালভাবে সরকারি-বিরোধী কার্যকলাপও চালিয়ে যাচ্ছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ।
ইতিমধ্যে বিষ্ণুপুর থেকে গ্রেফতার কাংলেইপাক কমিউনিস্ট পাৰ্টি-পিপলস ওয়ার গ্ৰুপ-এর সদস্য মৈরাংথেম রানাপ্ৰতাপ ওরফে লেনিন ওরফে পাইখোম্বাকে নিয়ে মণিপুর থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা হয়েছে। দিল্লির আদালতে তাকে হাজির করা হবে বলে বলে রাজ্য পুলিশের শীর্ষ সূত্রটি জানিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top