News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা, অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর জঙ্গি
Image

আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা, অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর জঙ্গি

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবাদীদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ করল নিরাপত্তা বাহিনী। প্রত্যুত্তরে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয় কুখ্যাত এক লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদী। এই ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মী। নিহত সন্ত্রাসবাদীর নাম এখনও পর্যন্ত জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বাকি সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার আচাবাল এলাকায় পুলিশ পিকেটে হানা দেয় সন্ত্রাসবাদীরা। পুলিশ কর্মীদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু, জঙ্গিদের সেই প্রচেষ্টা ব্যর্থ করেছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে কুখ্যাত এক লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদীর। এই ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মীও। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, অনন্তনাগ জেলার আচাবাল এলাকায় একাধিক সন্ত্রাসমূলক কার্যকলাপে জড়িত ছিল ওই লস্কর জঙ্গি। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাকি সন্ত্রাসবাদীদের পাকড়াও করতে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top