News Flash

  • Home
  • Uncategorized
  • চার রাজ্যের সঙ্গে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন নাও হতে পারে : ও পি রাওয়াত
Image

চার রাজ্যের সঙ্গে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন নাও হতে পারে : ও পি রাওয়াত

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরামে সঙ্গে নাও হতে পরে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। শুক্রবার এমনই জানালেন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্যনির্বাচন কমিশনার ও পি রাওয়াত।
এদিন তিনি জানিয়েছেন, তেলেঙ্গানার চিফ ইলেক্টোরাল অফিসার রজত কুমার রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর রিপোর্ট দেবে তার ভিত্তিতে যাবতীয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অন্য চারটি রাজ্যের সঙ্গে তেলেঙ্গানায় নির্বাচন করা যায় কিনা তার ভাবনা চিন্তা করা হবে। এখানে কোনও বিধিবদ্ধ আইন নেই। কিন্তু ২০০২ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যখন বিধানসভা ভেঙে দেওয়া হবে তখন নির্বাচন কমিশনের উচিত সে রাজ্যে দ্রুত নির্বাচন সংগঠিত করা। যাতে করে কেয়ারটেকার সরকার কোনও রকমের সুবিধা নিতে না পারে। উপ-নির্বাচন কমিশনার উমেশ সিনহার নেতৃত্বে একটি দল তেলেঙ্গানায় পাঠানো হবে। তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী ১১ সেপ্টেম্বর দলটি ওই রাজ্যে। চারটি রাজ্যের নির্বাচনের জন্য যথাযথ ভিভিপ্যাট এবং ইভিএম যন্ত্র রয়েছে।
রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নির্বাচনের মাস অনুমান করে বলেছেন নভেম্বরে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন সেই প্রসঙ্গে ও পি রাওয়াত জানিয়েছেন, মিডিয়ার একাংশ সাংবিধানিক মর্যাদা ক্ষুন্ন করে দিচ্ছে। তাতে নির্বাচন কমিশন অখুশি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top