News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৫-এ ধারা ইস্যুতে উপত্যকায় ভোট বয়কটের ডাক দিল ন্যাশনাল কনফারেন্স
Image

৩৫-এ ধারা ইস্যুতে উপত্যকায় ভোট বয়কটের ডাক দিল ন্যাশনাল কনফারেন্স

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েত নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিল ন্যাশনাল কনফারেন্স। সংবিধানের ৩৫-এ ধারা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার স্পষ্ট অবস্থান না নেওয়া পর্যন্ত এবং এই ধারাকে রক্ষা নিশ্চিত না করা পর্যন্ত ভোট বয়কট করা হবে বলে জানিয়েছেন ফারুক আব্দুল্লা।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লা জানিয়েছেন, ৩৫-এ ধারা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করুক। এই ধারা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই পদক্ষেপ সরকার নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট বয়কট করবে ন্যাশনাল কনফারেন্স। দলের কোর গ্রুপ সর্বসম্মতি ক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ৩৫-এ ধারাকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। সেই বিষয়ে কোনও ব্যবস্থা না নিয়ে প্রশাসন তাড়াহুড়ো করে রাজ্যের পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন আয়োজন করছে। ৩৫-এ ধারার উপর কোনও রকমের আঘাত হানা হলে তা রাজ্য এবং দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। কেন্দ্রীয় এবং রাজ্য প্রশাসনের যে অবস্থান তাতে অখুশি রাজ্যের মানুষ।

উল্লেখনীয় প্রশাসনের তরফ থেকে আগে জানানো হয়েছিল, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে পঞ্চায়েত নির্বাচন হবে জম্মু ও কাশ্মীরে অন্যদিকে অক্টোবর মাসে পৌরসভাগুলিতে নির্বাচন হবে উপত্যকায়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top