News Flash

  • Home
  • Uncategorized
  • হড়কা বানের কবলে রেলশহর লামডিং, জলবন্দি প্রায় ২০০ পরিবার
Image

হড়কা বানের কবলে রেলশহর লামডিং, জলবন্দি প্রায় ২০০ পরিবার

লামডিং (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : বন্যা, জলবন্দির কী পরিণতি তা এবার এই প্ৰথম টের পাচ্ছেন রেলশহর লামডিঙের মানুষ। পাগলানদী নামে এখানকার এক নদীর জলোচ্ছ্বাসে ভয়ংকর বন্যার কবলে পড়েছে মধ্য অসমের হোজাই জেলার অন্তর্গত লামডিং। এ খবর লেখা পর্যন্ত লামডিঙের বহু অঞ্চল জলে ভাসছে। পাগলানদীর জল ঢুকছে নতুন নতুন এলাকায়।

বুধবার ভোররাত প্ৰায় চারটে নাগাদ আচমকা লামডিঙের বিস্তীর্ণ অঞ্চলে জলপ্লাবণের সৃষ্টি হয়। প্রভাবিত এলাকার বেশিরভাগ মানুষজন তখনও ঘুমোচ্ছিলেন। আচমকা বন্যার জল ঢুকছে দেখে বাসিন্দারা হতচকিত হয়ে যান। ইত্যবসরে হু হু করে প্রায় ২০০ গৃহস্থের বাড়িঘরে ঢোকে পড়েছে পাগলানদী। যে যার মতো নিজেদের পরিবার পরিজনদের সামলে হড়কা বানের মোকাবিলায় নেমে পড়েন। ইতিমধ্যে বহু গৃহস্থের আসবাবপত্র ইত্যাদির কিছু ভেসে যাওয়ার পাশাপাশি নষ্টও হয়েছে।

এ খবর লেখা পর্যন্ত জলের নীয়ে শুয়ে আছে লামডিঙের শংকরপট্টি, ঝুলন পুল, নদী তীরবর্তী এলাকা, চাঁদমারি এবং সংলগ্ন এলাকা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top