News Flash

  • Home
  • Uncategorized
  • ভূস্বর্গে ফের জঙ্গি হামলা, সোপোরে গ্রেনেড ফেটে আহত ৩ জন সিআরপিএফ জওয়ান-সহ ৪
Image

ভূস্বর্গে ফের জঙ্গি হামলা, সোপোরে গ্রেনেড ফেটে আহত ৩ জন সিআরপিএফ জওয়ান-সহ ৪

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় আবারও জঙ্গি হামলা| জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে টাউনশিপে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডি/১৭৭ ব্যাটেলিয়নের জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| আচমকা গ্রেনেড হামলায় অল্পবিস্তর চোট পেয়েছেন ৩ জন সিআরপিএফ জওয়ান-সহ মোট ৪ জন| স্থিতিশীল অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
এসএসপি (সোপোরে) জাভিদ ইকবাল জানিয়েছেন, মঙ্গলবার সকালে সোপোরে টাউনশিপের সংগ্রামা এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডি/১৭৭ ব্যাটেলিয়নের জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| গ্রেনেড হামলায় ৩ জন সিআরপিএফ জওয়ান এবং একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন| আচমকা হামলা চালানোর পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top