News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে ৭৩৮ কোটি টাকা : পিনারাই বিজয়ন
Image

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে ৭৩৮ কোটি টাকা : পিনারাই বিজয়ন

তিরুবনন্তপুরম, ৩০ আগস্ট (হি.স.) : মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২৮ আগস্ট পর্যন্ত জমা পড়েছে ৭৩৮ কোটি টাকা । বৃহস্পতিবার বিধানসভায় এমনই জানালেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। বন্যা বিধ্বস্ত কেরলে এখন পুনর্বাসনের কাজ চলছে। গোটা কেরলেই বন্যা বিধ্বস্ততার চিহ্ন এখনও প্রকট ভাবে দেখা দেয়েছেন। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ২৮ আগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমা পড়েছে ৭৩৮ কোটি টাকা। রাজ্যজুড়ে ৩০৫টি ত্রাণ শিবিরে এখন আশ্রয় নিয়ে রয়েছেন ৫৯,২৯৬ বন্যায় দুর্গত মানুষ। পুনর্বাসনের কাজ জোরকদমে চলছে।
অন্যদিকে ভূমিধস প্রবণ এলাকায় কি ভাবে পুনর্বাসনের কাজ হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ভূমিধস প্রবণ এলাকায় কি ভাবে পুনর্বাসন হবে তা আলোচনার প্রয়োজন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরও বলেন, ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত অবিরাম বর্ষণের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩। ৩৫২.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। যা স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি। জলধার উপছে জল চারিদিকে ছড়িয়ে যায়। ধস এবং ভূমি ধসের ফলে কয়েক লক্ষ বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি বহু সরকারি নথি নষ্ট হয়ে গিয়েছে। শতাব্দীর ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কেরলে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top