News Flash

  • Home
  • Uncategorized
  • রুপো জয়ী শার্দুল ভিয়ানকে টুইটারে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

রুপো জয়ী শার্দুল ভিয়ানকে টুইটারে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

জাকার্তা, ২৩ আগস্ট (হি.স.) : জাকার্তা এশিয়াডে পুরুষদের ডাবল ট্র্যাপ শুটিংয়ে রুপোর পদক জয়ী শার্দুল ভিয়ানকে টুইটারে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মাত্র পনেরো বছর বয়সেই তাঁর সাফল্যে গর্বিত দেশ। তবে বইয়ের ব্যাগ কাঁধে নয়, রাইফেল কাঁধে দেশকে গর্বিত করল মেরঠের ‘বিস্ময় বালক’ ভিয়ান। বৃহস্পতিবার জাকার্তা এশিয়াডে পুরুষদের ডাবল ট্র্যাপ শুটিংয়ে রুপো জিতে নিল এই শুটার।
সৌরভ চৌধুরি থেকে লক্ষ্য শেরন৷ এশিয়ান গেমসে কিশোররাই ভারতকে পথ দেখাচ্ছে। সেই তালিকায় নবতম সংযোজন নবম শ্রেণির শার্দুল ভিয়ান। অল্পের জন্য হাতছাড়া হয়েছে স্বর্ণপদক। কিন্তু এশিয়াডের মত টুর্নামেন্টে তাঁর রুপো জয় সোনার চেয়ে কোনও অংশেই কম নয়। বৃহস্পতিবার ফাইনালের শুরু থেকেই শার্দুল ছিল দুরন্ত ফর্মে। কিন্তু শেষ ল্যাপে এসে অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাকে৷ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে প্রথম স্থান হারিয়ে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। রুপো জেতার জন্য ১৫ বছরের ভিয়ানকে টুইটারে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
২০০৬ দোহা এশিয়াডে রাজ্যবর্ধন সিং রাঠোরের হাত ধরে ডাবল ট্র্যাপ ইভেন্টে প্রথম পদক এসেছিল ভারতের ঝুলিতে। শার্দুলের এই সাফল্যে তাই উচ্ছ্বসিত তিনি। তৃতীয় ব্যক্তি হিসেবে এই ইভেন্টে পদক জেতায় তরুণ প্রতিভা শার্দুলকে প্রশংসায় ভরিয়ে দিলেন অলিম্পিকে রুপোজয়ী শুটার। টুইটারে তিনি লিখেছেন, ‘মাত্র ১৫ বছর বয়সে এশিয়াডে রুপো জিতে আমাদের গর্বিত করেছে ভিয়ান। ওর প্রতিভা দেখে আমি নিশ্চিত, দেশের খেলাধূলোর ভবিষ্যৎ বিশ্বস্ত হাতেই রয়েছে।’
পিছিয়ে নেই অভিনব বিন্দ্রাও। টুইটারে ভবিষ্যতের জন্য শার্দুলকে শুভেচ্ছা জানিয়েছেন বেজিং অলিম্পিকে সোনাজয়ী শুটার। প্রতিযোগিতামূলক আসরে ২০১৫ পথ চলা শুরু ভিয়ানের। ২০১৭ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থানে শেষ করে চমক দিয়েছিল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top