News Flash

  • Home
  • Uncategorized
  • কবাডিতে ফাইনালে পৌঁছাতে পারল না ভারত, আশা জিইয়ে রাখল মহিলা দল
Image

কবাডিতে ফাইনালে পৌঁছাতে পারল না ভারত, আশা জিইয়ে রাখল মহিলা দল

জাকার্তা, ২৩ আগস্ট (হি.স.) : প্রথমবার এশিয়াডের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হল সাতবারের সোনাজয়ী ভারত। সেমিফাইনালে ইরানের কাছে হেরে ব্রোঞ্জ পদক জিতল ভারত। এযাবৎ এশিয়ানের গেমসের ইতিহাসে দেশের পুরুষ কবাডি দলের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। বৃহস্পতিবার ১৮-২৭ ব্যবধানে হেরে প্রথমবার ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হল তারা।

১৯৯০ সালে এশিয়াডে অন্তর্ভুক্ত হয় কবাডি। এরপর থেকে প্রত্যেকবারই স্বর্ণপদক গলায় ঝুলিয়েছে ভারতের পুরুষ কবাডি দল। অবশেষে ছেদ পড়ল সেই ধারাবাহিকতায়। জাকার্তায় প্রথমবার এশিয়াডের ফাইনালে উঠতে ব্যর্থ হল দেশের পুরুষ কবাডি দল। গেমসের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের নিদর্শন রেখে সেমিফাইনাল থেকেই ছিটকে গেল তারা। সেইসঙ্গে পাকিস্তান, থাইল্যান্ড এবং চাইনিজ তাইপেইয়ের মত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল অজয় ঠাকুর, রাহুল চৌধুরিদের।

এরআগে গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের মত প্রতিপক্ষদের হেলায় হারিয়েছে ভারত। কিন্তু কোরিয়ার কাছে ২৩-২৪ ব্যবধানে হেরে দ্বিতীয় স্থানে শেষ করতে হয় তাদের। তবু ফাইনালে যোগ্যতা অর্জনের এমন অপ্রত্যাশিত হারে স্বভাবতই হতাশ তারা। তবে পুরুষ দল না পারলেও মেয়েরা আশা জিইয়ে রাখল৷ শুক্রবার সোনাজয়ের লক্ষ্যে নামছে ভারতের মহিলা কবাডি দল। সেখানেও তাদের প্রতিপক্ষ ইরান। পুরুষদের হারের মধুর বদলা নিয়ে প্রমিলা ব্রিগেড সোনা ছিনিয়ে আনতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top