News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপাল তথাগত রায় মেঘালয়ে রাজ্যের দায়িত্বে কাপ্তান সিং সোলাঙ্কি
Image

রাজ্যপাল তথাগত রায় মেঘালয়ে রাজ্যের দায়িত্বে কাপ্তান সিং সোলাঙ্কি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ সাতটি রাজ্যের রাজ্যপাল বদল করা হয়েছে৷ ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায়কে  মেঘালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন হরিয়ানার রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি৷ এছাড়া বিহার, হরিয়ানা, উত্তরাখন্ড, জম্মু ও কাশ্মীর এবং সিকিমের রাজ্যপাল বদল হয়েছে৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যপালদের রদবদল ও নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন৷

রাষ্ট্রপতি শাসিত জম্মু ও কাশ্মীরের নতুন রাজ্যপাল হলেন সত্যপাল মালিক৷ এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন কে কে ভৌরা৷ সত্যপাল মালিক এতদিন বিহারের রাজ্যপাল ছিলেন৷ সেখান থেকে তাঁকে উপত্যকায় পাঠানো হচ্ছে৷ এদিকে, বিহারের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা লালজি টেন্ডকে৷ পাশাপাশি বেবি রানী মৌর্জ্যকে নিয়োগ করা হয়েছে উত্তরাখন্ডের নতুন রাজ্যপাল হিসেবে৷

ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়কে সরানো হয়েছে৷ তাঁকে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে পাঠানো হয়েছে৷ এতদিন মেঘালয়ের দায়িত্বে থাকা গঙ্গাপ্রসাদকে সিকিমে স্থানান্তরিত করা হয়েছে৷

এদিকে তথাগত রায়ের জায়গায় ত্রিপুরায় নিয়ে আসা হয়েছে হরিয়ানার রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কিকে৷ হরিয়ানার নতুুন রাজ্যপাল হয়েছেন সত্যদেব নারায়ণ আর্য্য৷

২০১৫ সালের ২০ মে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তথাগত রায়৷ দীর্ঘ সময় এ রাজ্যের প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ নতুন দায়িত্বের জন্য তিনি তথাগত রায়কে অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top