News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় বিপর্যস্ত কেরল, ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

বন্যায় বিপর্যস্ত কেরল, ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

কোচি ও তিরুবনন্তপুরম, ১৮ আগস্ট (হি.স.): ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি কেরলে| লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| চারিদিকে শুধুই কান্নার শব্দ, হাহাকার পড়ে গিয়েছে বন্যা দুর্গতদের মধ্যে| ১৯২৪ সালের বন্যার পর প্রকৃতির এমন ভয়াবহ রূপ দেখেননি কেরলবাসী| গত ন’দিনে মৃত্যু বাড়তে বাড়তে ৩২৪-এ গিয়ে ঠেকেছে| মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা প্রবল| বন্যা দুর্গতদের উদ্ধারে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল| এই পরিস্থিতিতে শনিবার আকাশপথে কেরলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করার সময় প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল পি সতশিবম এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কে জে আলফন্স| বন্যাদুর্গত কেরলকে কেন্দ্রীয় সরকারের তরফে ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী| এছাড়াও, বন্যায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে|
কেরলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাতেই তিরুবনন্তপুরম পৌঁছে যান প্রধানমন্ত্রী| সেখান থেকে শনিবার সকালে কোচিতে আসেন প্রধানমন্ত্রী| কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে সেখানে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন প্রধানমন্ত্রী| শনিবার সকালে হঠাত্ই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় কোচি শহরে| দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আকাশপথে বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী পরিদর্শন করতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দেয়| পরে, আবহাওয়ার উন্নতি হতেই বেলার দিকে রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী|
নাগাড়ে বৃষ্টিপাত, বন্যার ক্রমবর্ধমান জলস্তর ও ধসের জেরবার কেরলবাসী| কেরলবাসীর উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)| মুখ্যমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিল (সিএমডিআরএফ)-এ ২ কোটি প্রদাণ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া| পাশাপাশি কেরল জুড়ে ব্যাঙ্কিং পরিষেবার ফি এবং চার্জ বর্জন করার সিদ্ধান্ত ঘোষণা করেছে এসবিআই| এদিকে, ভূমিধসের জেরে শনিবার সকালে ইদুক্কি শহর থেকে কুমিলি যাওয়ার রাজ্য সড়ক বন্ধ হয়ে পড়েছে| জোর তত্পরতায় চলছে রাস্তা সারাইয়ের কাজ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top