News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় দূতাবাসে সৌজন্য সাক্ষাতে পর সুসম্পর্কের ইঙ্গিত দিলেন ইমরান খান
Image

ভারতীয় দূতাবাসে সৌজন্য সাক্ষাতে পর সুসম্পর্কের ইঙ্গিত দিলেন ইমরান খান

ইসলামাবাদ, ১০ আগস্ট (হি.স.) : প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই ভারত-পাকিস্তান সুসম্পর্কের ইঙ্গিত দিলেন ইমরান খান৷ শুক্রবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয় ইমরান খানের জন্য৷ সেই আমন্ত্রণে সাড়া দেন খোদ ইমরান খান৷
পাকিস্তানে ভারতীয় হাই কমিশনার অজয় বিশারিয়ার উদ্যোগে এই সৌজন্য বৈঠকের আয়োজন করা হয়৷ সেখানে হাজির হন হবু পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক বলে ব্যাখ্যা করা হয়েছে৷ শুধু বৈঠকই নয়, সাক্ষাত শেষে ইমরান খানকে ভারতীয় ক্রিকেটারদের সই ও শুভেচ্ছা বার্তা সম্বলিত একটি ক্রিকেট ব্যাট উপহার দিয়েছেন ভারতীয় হাই কমিশনার৷ এই প্রথম কোনও কূটনৈতিকস্তরে সৌজন্য সাক্ষাত হল পাকিস্তান নির্বাচনে ইমরান খান নির্বাচিত হওয়ার পরে৷
ইমরান খানের জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে৷ দুদেশের সম্পর্কের শৈত্য কাটিয়ে যাতে মানোন্নয়ন ঘটে, সেদিকেই লক্ষ্য রাখা হবে বলে সম্মত হয়েছেন ইমরান ও অজয় বিশারিয়া৷ শুক্রবার পাকিস্তান তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খানের সঙ্গে আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে৷ ভারত পাকিস্তান সম্পর্কের নানা দিক আলোচনায় জায়গা করে নেয়৷
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি ট্যুইট করে এই তথ্য জানানো হয়েছে৷ প্রসঙ্গত, ২৫ শে জুলাই জাতীয় নির্বাচনে এই দল সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করে৷ তবে তা সত্ত্বেও এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন পায়নি তারা৷ এককভাবে সরকার গঠন করতে প্রয়োজন কমপক্ষে ১৭২টি আসন। কিন্তু ইমরান খানের দল পায় ১১৫টি আসন।
পিটিআই নেতা নাইনুল হক মিডিয়াকে বলেন, সরকার গঠনের জন্য তাদের যে কয়েকটি আসন বাকি আছে তা পূরণ করতে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা প্রায় শেষ। প্রতিটি আলোচনাই সদর্থক হয়েছে৷ ফলে প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ গ্রহণ এখন শুধু সময়ের অপেক্ষা৷ অন্যদিকে, ইমরান খানকে রুখতে পরিকল্পনা করে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি৷ তারা একত্রে একটি বৈঠক করে৷ তবে ইমরান খানের শপথ গ্রহণের আপাতত কোনও বাধা নেই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top