News Flash

  • Home
  • Uncategorized
  • বিসিসিআইয়ের সংবিধান তৈরিতে সায় সুপ্রিম কোর্টের
Image

বিসিসিআইয়ের সংবিধান তৈরিতে সায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.) : ‘এক রাজ্য এক ভোট’ এই ধারণা পরিবর্তন ঘটিয়ে মুম্বই, সৌরাষ্ট্র, ভাদোদরা, বিদর্ভকে বিসিসিআইয়ের স্থায়ী সদস্যের মর্যাদা দিল সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি তামিলনাড়ু সোসাইটিকে চার সপ্তাহের মধ্যে ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থাটির সংবিধানের খসড়া সম্পর্কে সিদ্ধান্ত নিতে বলল দেশের সর্বোচ্চ আদালত৷ এই খসড়া তৈরিতে বিসিসিআইয়ের আধিকারিকদেরও স্বাধীনতা দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত৷
বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের সংবিধান নির্মাণে বিসিসিআই আধিকারিকদের ছাডা়ও লোধা কমিশনের কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট৷ ভারতীয় ক্রিকেটের আমূল সংস্কারের জন্য ২০১৫ তৈরি হওয়া লোধা কমিনশের সুপারিশগুলিকে বিসিবসিআইয়ের সংবিধানের মধ্যে নিয়ে আসার নির্দেশও দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত৷
বিচারপতি দীপক মিশ্রর অধীনস্ত সুপ্রিমকোর্টের প্যানেল রেলওয়ে, সার্ভিসেস এবং ইউনিভার্সিটির বিসিসিআইয়ে স্থায়ী সদস্যপদ নিশ্চিত করেছে৷ আগের নিয়মে নির্দিষ্ট কোনও রাজ্যের অধীনে না থাকা এই ক্রিকেট সংস্থাগুলির স্থায়ী সদস্যপদ যেতে বসেছিল৷ সুপ্রিম কোর্টের নতুন রায়ে যা পুর্ণবহাল করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top