News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের ঐক্যে অন্যতম বাধা কংগ্রেস, মন্তব্য আপ সাংসদ সঞ্জয় সিংয়ের
Image

বিরোধীদের ঐক্যে অন্যতম বাধা কংগ্রেস, মন্তব্য আপ সাংসদ সঞ্জয় সিংয়ের

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে ঐক্যবদ্ধ বিরোধীদের প্রার্থী ছিলেন কর্ণাটকের সাংসদ বি কে হরিপ্রসাদ| কিন্তু, বিরোধীদের ঐক্যে অন্যতম বাধা হল কংগ্রেস| আর তাই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ভোট বয়কর করার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি (আপ)| সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আম আদমি পার্টি (আপ)-র সাংসদ সঞ্জয় সিং| ১২৫ ভোটে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এনডিএ পক্ষের প্রার্থী হরিবংশ নারায়ণ সিং| বিরোধীদের প্রার্থী বি কে হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট| শেষ মুহূর্তে আম আদমি পার্টি (আপ) ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয়|
এ প্রসঙ্গে আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, ‘কংগ্রেসের মনোভাবের কারণে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা| বিরোধীদের ঐক্যে অন্যতম বাধা হল কংগ্রেস|’ আপ সাংসদ সঞ্জয় সিং আরও জানিয়েছেন, ‘এই নির্বাচনে তাঁদের প্রার্থীকে সমর্থন করার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আমাদের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে একবারের জন্যও ফোন করে অনুরোধ করেননি| জেডি (ইউ) প্রার্থীকে সমর্থনের জন্য অরবিন্দজির সঙ্গে কথা বলেন নীতীশজি| এনডিএ প্রার্থী বলে অরবিন্দজি সমর্থন করবেন না বলে জানিয়ে দিয়েছেন|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top