News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় রান্না গ্যাস সিলিন্ডার ফেটে নিহত তিন ও গুরুতর আহত এক
Image

তেলেঙ্গানায় রান্না গ্যাস সিলিন্ডার ফেটে নিহত তিন ও গুরুতর আহত এক

ওয়রাঙ্গাল, ৬ আগস্ট (হি.স.): রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে নিহত একই পরিবারের তিন। গুরুতর আহত এক। মর্মান্তিক দুর্ঘটনাটি রবিবার গভীর রাতে তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার কানটাথমাকুর গ্রামে ঘটেছে। রবিবার গভীর রাতে পরিবারের লোকেরা যখন ঘুমিয়ে ছিল তখন রান্নার গ্যাস সিলিন্ডারটি ফেটে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের ফলে বাড়িটির সিংহভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের বিকট শব্দ শোনা মাত্র স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। বিস্ফোরণের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় এমজিএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কুমারস্বামী(৪৫), রাজাম্মা (৬৭), সুজাতা(৩৫)-কে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় এক জনের চিকিৎসা চলছে।
নিছক দুর্ঘটনা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে পুলিশের কাছে জানানো হয়েছে কুমারস্বামীর দুইটি বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের স্ত্রীয়ের সঙ্গে তার ঝগড়া হওয়ার ফলে দ্বিতীয় পক্ষের বৌয়ের সঙ্গে থাকতেন কুমারস্বামী। তার প্রথম পক্ষের ছেলে রবিবার গভীর রাতে এসে পেট্রোল ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু প্রাথমিক তদন্তের পর সোমবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক চাল্লা ধর্মা রেড্ডি ঘটনাস্থলে এসে মৃতদেহ পরিবারবর্গের হাতে সৎকারের জন্য ১০,০০০ টাকা তুলে দেয়। পুলিশকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top