News Flash

  • Home
  • Uncategorized
  • সোনালী এখন স্থিতিশীল, শুভাকাঙ্খীদের প্রতি বার্তা গোল্ডির
Image

সোনালী এখন স্থিতিশীল, শুভাকাঙ্খীদের প্রতি বার্তা গোল্ডির

মুম্বই, ৩ আগস্ট (হি.স.): লড়ে চলেছেন বলিউডের দাপুটে অভিনেত্রী সোনালী বেন্দ্রে| মারণ রোগ ক্যান্সারের কাছে হার মানতে নারাজ তিনি| পাশে আছে পরিবার, আত্মীয় ও শুভাকাঙ্খীরা| ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন সোনালী বেন্দ্রে| সোনালীর স্বামী তথা চলচ্চিত্র নির্মাতা গোল্ডি বেহল জানিয়েছেন, সোনালী এখন স্থিতিশীল রয়েছেন| কোনওরকম জটিলতা ছাড়াই ক্যান্সারের চিকিত্সা চলছে| ভক্ত ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত সোনালীর স্বামী জানিয়েছেন, ‘ভালবাসা ও সমর্থনের জন্য প্রত্যেককে ধন্যবাদ…সে (সোনালী) এখন স্থিতিশীল রয়েছে…|’

চলতি বছরের জুলাই মাসে নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে অভিনেত্রী সোনালী বেন্দ্রে জানান, ‘হাইগ্রেড’ ক্যান্সারে আক্রান্ত তিনি| নিউইয়র্কেই তাঁর চিকিত্সা চলছে| সোনালীর মারণরোগ সম্পর্কিত খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্ত ও শুভাকাঙ্খীরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top