News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি দাঙ্গাবাজ দল : ফিরহাদ হাকিম
Image

বিজেপি দাঙ্গাবাজ দল : ফিরহাদ হাকিম

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): ‘বিজেপি দাঙ্গাবাজ দল । এরা যেখানেই গিয়েছে, সেখানেই অশান্তি বাধিয়েছে’। শুক্রবার সকালে অসম থেকে কলকাতায় ফিরেই এই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । আগামী দিনে দলনেত্রী নির্দেশ দিলে ফের অসমে যাবেন বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম ।

শিলচর বিমানবন্দরে থেকে সারা রাত ধর্নার পর আজ সকালে কলকাতায় ফিরেন তৃণমূলের ৬ প্রতিনিধি ৷ গতকাল অসম সফরের উদ্যেশ্য শিলচর বিমানবন্দরে পৌঁছায় তৃণমূলের ৮ জনের একটি প্রতিনিধি দল ৷ বৃহস্পতিবার অসমের সার্বিক পরিস্থতি খতিয়ে দেখতে ওই রাজ্যে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলটি । আট জনের সেই দলে ছিলেন দুই বিধায়ক মহুয়া মৈত্র ও ফিরহাদ হাকিম । এছাড়া বাকি ৬ সাংসদ হলেন অর্পিতা ঘোষ, মমতা বালা ঠাকুর, কাকলি ঘোষ দস্তিদার, রত্না দে নাগ, সুখেন্দু শেখর রায় এবং নাদিমুল হক । পরিকল্পনা ছিল নাগরিকপঞ্জি নিয়ে নিজেদের অবস্থান জানাতে প্রথমে শিলচর ও পরে গুয়াহাটি যাবে তৃণমূলের প্রতিনিধি দল ।

বৃহস্পতিবার তৃণমূলের ওই প্রতিনিধিদলের কাউকে শিলচর বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি । সমস্ত সময় তাঁদের নজরবন্দি করে রাখা হয় । প্রথম দিকে পুলিশের সঙ্গে একপ্রস্থ হাতাহাতিও হয় । সারা রাত বিমানবন্দরের লাউঞ্জের ডর্মিটরিতে রাত কাটাতে হয় তৃণমূলের সাংসদ, বিধায়কদের । সরকারি আতিথ্য গ্রহণ করতে অস্বীকার করেন তাঁরা । সরকারের পাঠানো খাবারও খাননি তাঁরা । এরপর রাতের খাবারের দায়িত্ব তুলে নেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর আপ্তসহায়ককে দিয়ে বাইরে থেকে খাবার আনান ফিরহাদ । রুটি-সবজি খেয়েই রাত কাটান তৃণমূলের সাংসদ বিধায়করা ।

দীর্ঘ ১৭ ঘণ্টা পর শিলচর বিমানবন্দর থেকেই শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটের বিমানে কলকাতায় ফেরেন ৬ জন । দলের দুই সাংসদ অর্পিতা ঘোষ ও মমতাবালা ঠাকুর শিলচর বিমানবন্দরেই রয়ে যান । তাঁরা সেখান থেকে দিল্লি যান । শিলচর থেকে কলকাতায় ফিরে নিজেদের এই অভিজ্ঞতার কথা জানিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল প্রতিনিধিদলের সদস্য সাংসদ সুখেন্দুশেখর রায় । তিনি বলেন, ‘তিনটি ঘরে সারারাত কাটাতে বাধ্য করা হয়েছে’। তাঁদের সঙ্গে অনুপ্রবেশকারীর মতো ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যসভায় দলের মুখ্যসচেতক সুখেন্দু শেখর রায় । দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি । সংসদে তাঁদের এই হেনস্থার বিরুদ্ধে সরব হবেন বলে জানিয়েছেন সাংসদ মমতাবালা ঠাকুর । তিনি বলেন, ‘মনে হচ্ছে আমাদের যেন বন্দি করে রাখা হয়েছে । বিমানবন্দরের বাইরে কয়েকশো পুলিশ দাঁড়িয়ে রয়েছে । মনে হচ্ছে আমরা যেন উগ্রপন্থী । আমরা যেখানে যাচ্ছি, পুলিশ আমাদের অনুসরণ করছে । এমনকি শৌচালয়ে যাওয়ার সময়ও একা যেতে দেওয়া হছিল না’।

যদিও তৃণমূল সাংসদ বিধায়কদের হেনস্থার অভিযোগ খারিজ করেছে অসম রাজ্য বিজেপি । অসম রাজ্য বিজেপির মুখপাত্র রাজদীপ রায়ের উল্টে অভিযোগ, তৃণমূল প্রতিনিধিদের মারামারির কারণে অসম পুলিশ কর্মীদের চিকিত্সারও প্রয়োজন হয়েছে । ১৪৪ ধারা জারি থাকার কারণে তাঁদের এয়ারপোর্ট ছেড়ে যেতে নিষেধ করা হয় । কিন্তু সেই বারণ তাঁরা শোনেননি ।

কিন্তু, শুক্রবার সকালে কলকাতায় ফিরেই তোপ দেগেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, ‘দাঙ্গাবাজ দল হচ্ছে বিজেপি, ভারতবর্ষ সবার ভারতবর্ষের বিধায়করা সব জায়গায় যেতে পারে, অগনতান্ত্রিকভাবে বিজেপি সরকার আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে দেয়নি’৷ তৃণমূলের ওই প্রতিনিধি দলের সদস্য তথা বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ‘অসমের অভিজ্ঞতায় মনে হয়েছে, দেশে আইনের শাসন আছে কি না তা নিয়ে সন্দেহ আছে । যেন অঘোষিত জরুরি অবস্থা চলছে’ ।

সোমবার প্রকাশিত হয়েছে অসমের নাগরিকপঞ্জির দ্বিতীয় খসড়া তালিকা । যেখানে বাদ গিয়েছে ৪০ লক্ষেরও বেশি মানুষের নাম। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাল্টা সরব বিজেপি নেতৃত্বও ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top