News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের শিল্পপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সখ্যতা নিয়ে পাল্টা তোপ কংগ্রেসের
Image

দেশের শিল্পপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সখ্যতা নিয়ে পাল্টা তোপ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.) : দেশের শিল্পপতিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জন্য বরাবরই বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু শিল্পপতিদেড় সঙ্গে দেখা করার প্রসঙ্গে বিরোধীদের তোলা ইস্যুগুলিকে পাত্তা দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নয়নে শিল্পপতিদের উল্লেখজনক ভূমিকা রয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এদিকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা মণীষ তিওয়ারি। রবিবার লখনউয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী উদ্যোগপতি বিড়লার সঙ্গে দেখা করতে কখনও পিছুপা হননি। কিছু লোক রয়েছে যারা শিল্পপতিদের সঙ্গে ছবি তুলতে চান না। কিন্তু পর্দার আড়ালে দেখা করেন। এর প্রেক্ষিতে মণীষ তিওয়ারি বলেন বেসরকারী উদ্যোগ এবং বেসরকারী পুঁজি দেশের উন্নয়নে বৈধ জায়গা রয়েছে। কিন্তু আমরা ‘ক্রোনি ক্যাপিটালিস্টদের’ বিরুদ্ধে। যাদের সঙ্গে স্যুট ও বুটের সরকারের মিল রয়েছে। স্যুট ও বুটের সরকার কয়েকজনের জন্য বহু মানুষকে জীবনকে নষ্ট করেছে। প্রসঙ্গত, এদিন ৬০,০০০ কোটি টাকার ৮১টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পপতিদের ঋণ মকুব নিয়ে কেন্দ্রীয় সরকারের নিন্দায় বরাবরই সরব বিরোধীরা। মেহুল চোকসি এবং নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী সখ্যতা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আজকের সভা থেকে এরই জবাব দিলেন প্রধানমন্ত্রী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top