News Flash

  • Home
  • Uncategorized
  • কার্গিল বিজয় দিবস : অমর জওয়ানদের প্রতি কুর্নিশ প্রধানমন্ত্রীর
Image

কার্গিল বিজয় দিবস : অমর জওয়ানদের প্রতি কুর্নিশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবসের ১৯-তম বার্ষিকীতে শহিদ জওয়ানদের প্রতি কুর্নিশ জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিই নন, বৃহস্পতিবার কার্গিল যুদ্ধে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, নৌসেনা প্রধান সুনীল লানবা এবং বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিং ধানোয়া প্রমুখরা| বৃহস্পতিবার সকালে টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, ‘দেশের সশস্ত্র সেনাদের কার্গিল বিজয় দিবসে অভিনন্দন| শহিদদের বলিদানকে দেশের প্রত্যেক নাগরিক সম্মান জানায়| শহিদদের পরিবারের পাশে আছি|’ বৃহস্পতিবার সকালে পরপর টুইট করে বীর সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অপারেশন বিজয় চলাকালীন যারা দেশের জন্য লড়েছেন, প্রত্যেককে শ্রদ্ধা| দেশেব বীর জওয়ানরা আমাদের নিশ্চিত করেছে, ভারত সুরক্ষিত আছে| যারা শান্তিভঙ্গ করতে এসেছিল, তাদের যোগ্য জবাব দিয়েছে| গর্বের সঙ্গে দেশ এই বলিদান মনে রাখবে|’ অপর একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অপারেশন বিজয় চলাকালীন দেশকে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন অটলজি| সামনে থেকে লড়েছেন তিনি| যুদ্ধক্ষেত্রে জওয়ানদের পাশে থেকেছেন সব সময়| বিশ্বের কাছে সুন্দরভাবে ভারতের গরিমা তুলে ধরেছেন|’

কার্গিল বিজয় দিবসের ১৯-তম বার্ষিকীতে, দিল্লিতে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ ও সমস্ত সশস্ত্র বাহিনীর প্রধানরা অমর জ্যোতি জওয়ানে কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন| জম্মু ও কাশ্মীরের দ্রাস সেক্টরেও এদিন পালিত হয় কার্গিল দিবস| দ্রাস সেক্টরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান, নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top