News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ২১৫টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা
Image

দেশের ২১৫টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): গোটা দেশের ২১৫টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হয়েছে। বুধবার সংসদে দাঁড়িয়ে এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা। সাধারণ মানুষের স্বার্থে বিগত চার বছরে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিন লোকসভা অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা বলেন, বিগত চার বছরে জনগণের সুবিধার্থে গোটা দেশে প্রায় ২১৫টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হয়েছে। দেশের প্রতিটি লোকসভা কেন্দ্র অন্তত একটি পাসপোর্ট সেবা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সূত্র এখনও পর্যন্ত ২১৫টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হয়েছে। কোনও ব্যক্তি যাতে ৫০ কিলোমিটারের মধ্যে পাসপোর্ট সেবা কেন্দ্র খুঁজে পায় সেই দিকে বিশেষ নজর রাখা হয়েছে। পাসপোর্ট সেবা কেন্দ্রগুলি পোস্ট অফিসে খোলা হয়েছে।
বিগত তিন বছরে ই-কমার্স এবং অন্যান্য ভেলু অ্যাডেড সার্ভিস থেকে পোস্ট অফিসের আয় বেড়েছে। কিন্তু পোস্ট অফিসগুলির পেমেন্ট ব্যাঙ্ক থেকে কোনও রকমের আয় বাড়েনি বলে লোকসভায় জানান কেন্দ্রীয় মন্ত্রী।
প্রসঙ্গত, পাসপোর্ট তৈরি করতে আগে সাধারণ মানুষদের জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো। কিন্তু বিগত চার বছরে সেই প্রক্রিয়া অনেক সরল হয়ে গিয়েছে। দেশের গ্রামাঞ্চলগুলিতে যাতে মানুষের পাসপোর্ট তৈরি করতে অসুবিধা না হয় সেই জন্য পোস্ট অফিসগুলিতে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই প্রকল্পে এখনও পর্যন্ত গোটা দেশে ২১৫টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এতে উপকৃত হয়েছে দেশের সাধারণ মানুষ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top