News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থীদের নিয়ে কমিশন ব্যবস্যা, তিন আধিকারীককে সাসপেন্ডের নির্দেশ
Image

ব্রু শরণার্থীদের নিয়ে কমিশন ব্যবস্যা, তিন আধিকারীককে সাসপেন্ডের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ কাঞ্চনপুরের বিভিন্ন শিবিরে আশ্রিত মিজোরামের রিয়াং শরণার্থীদের নিয়ে এতদিন যেভাবে ব্যবসা এবং অনৈতিক কার্যকলাপ চলছিল তা প্রকাশ্যে আসতে শুরু করেছে৷ এখন সরকার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে৷ দীর্ঘ প্রায় দুই যুগ ধরে উত্তর জেলার বিভিন্ন এলাকায় মোট ছয়টি শিবিরে বসবাসরত ব্রু শরণার্থীরা নিজ রাজ্য মিজোরামে ফিরে যেতে চাইছিল৷ কিন্তু, অবিযোগ শরণার্থী নেতাদের কয়েকজন চায় না তারা নিজ রাজ্যে ফিরে যাক৷ এই নেতাদের সঙ্গে জড়িত রয়েছে ত্রিপুরা সরকারের কয়েকজন আধিকারীকও৷ তারা নানা কৌশলে নিজ রাজ্যে প্রত্যাবর্তনে বাধা দিচ্ছিলেন৷

মঙ্গলবার সংবাদ মাধ্যমকে একথা স্পষ্ট ভাবে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি জানান, এর পেছনে কাজ করছে অভিযুক্ত অফিসারদের ব্যক্তিগত স্বার্থ৷ কারণ শরণার্থীদের জন্য যে রেশন আসে তা থেকে কমিশন পাচ্ছে তিন আধিকারীক৷ তিনি বলেন, শরণার্থীদের নিজ রাজ্যে প্রত্যাবর্তনের বাধা রইলো না৷ এদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী লালথান হাওয়ালা তাদের নিজের রাজ্যে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহী এবং ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও তাদের স্বভূমিতে ফিরে গেলে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন৷ তিনি আরও বলেন, রাজ্য সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত অফিসার৷ মুখ্যমন্ত্রী এও জানান তিনি ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন এই তিন অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড করার জন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top