News Flash

  • Home
  • Uncategorized
  • দুসৃকতীদের হাতে আক্রাক্ত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাদ্যযন্ত্র শিল্পী
Image

দুসৃকতীদের হাতে আক্রাক্ত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাদ্যযন্ত্র শিল্পী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ রাজ্যে পুনরায় আরেক বাদ্যযন্ত্র শিল্পী আক্রান্ত হয়েছেন৷ আহত হয়েছেন তাঁর মা ও বাবা৷ বাবার মাথায় গুরুতর আঘাত লেগেছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও এলাকার লোকজনের অনুমান, ফেসবুকে অশ্লীল ছবি পোস্টা করার বিরোধীতাকে কেন্দ্র করে দুই দুসৃকতিকারীর হাতে কৈলাসহরের শেষাদ্রিভূষণ মালাকার নামে এক কি-বোর্ড শিল্পী শনিবার রাতে আক্রান্ত হয়েছেন৷ তিনি একজন বিখ্যাত কি-বোর্ড শিল্পী৷ ২০১৩ সালের ১৪ জানুয়ারি রাজ্যের নাম উজ্জ্বল করে মিউজিক কম্পোজিশনে বিশেষ কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তিনি৷
এক মিনিটে ৯০০ বার কি-বোর্ডে বাজনার স্টাইল পরিবর্তন করে বাজিয়ে শোনানোর জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল৷ রাজ্যের এমন এক প্রতিভাবান শিল্পী দুসৃকতিকারীদের হাতে আক্রান্ত হওয়ার রাজ্যের শিল্পীমহল মর্মাহত৷ শেষাদ্রি বিধানসভা নির্বাচনের সময় বিজেপির প্রচারাভিযানের সঙ্গে যুক্ত ছিলেন৷ যে দুজন দুসৃকতী তাঁকে আক্রমণ করেছে তাদের চিনতে পেরেছেন শেষাদ্রি৷ জানা গিয়েছে, ঘটনার দিন মধ্যরাতে দুই দুসৃকতী শেষাদ্রিদের বাড়িতে হামলা করে৷ শেষাদ্রিকে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করতে থাকে৷ এর ফলে তাঁর মুখে আঘাত লাগে৷ ছেলেকে মারতে দেখে বাবা সুভাষ মালাকার এগিয়ে আসেন৷ কিন্তু, দুসৃকতীরা তাঁকেও রেহাই দেয়নি৷ শেষাদ্রির বাবার মাথায় আঘাত লাগে৷ শেষাদ্রির মা-ও ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন৷ পরে শেষাদ্রির বাড়িতে হামলার দায়ে অভিযুক্তদের নামধাম দিয়ে কৈলাসরহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ কৈলাসহর থানায় দায়ের করা মামলার নম্বর ৭২/১৮৷ ভারতীয় দন্ডবিধির ৩৪১/৩২৪/৩৪ ধারায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে কৈলাসহর থানায়৷ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ খবর লেখা পর্যন্ত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top