News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন, অন্যজনের মৃতদেহ উদ্ধার
Image

গন্ডাছড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন, অন্যজনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ নিজের বাড়ির উঠোনে খুন হলেন এক মধ্যবয়সি উপজাতি জনগোষ্ঠীর ব্যক্তি৷ গন্ডাছড়ার লাইগঙ্গাপাড়ায় সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এই উপজাতি জনপদের বাসিন্দা পরনদা ত্রিপুরাকে তাঁর বাড়িতে শুক্রবার সকালে দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে৷ তবে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে৷ ঘটনাটি যথেষ্ট উদ্বেগজনক এবং সংশয়ের সৃষ্টি করেছে বলে এলাকা সূত্রে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পরনদা ত্রিপুরাকে হত্যা করা হয়েছে৷ ব্যক্তিগত জীবনে প্রয়াত ব্যক্তি দিনমজুর ছিলেন৷ তবে এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল৷ পুলিশ এই প্রত্যন্ত গ্রামে পৌঁছে তদন্ত শুরু করেছে৷ তবে এখনও সংশ্লিষ্ট বিষয়ে কোনও সুনির্দিষ্ট উপনীত হতে পারছে না৷ এলাকাটি ঘন জনবসতি থাকার পরও তাঁর ওপর হামলার সময় কেন কেউ ছুটে এলেন না কিংবা তাঁর চিৎকারে কেন কেউ সাড়া দিলেন না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ যদিও ডাইনি অপবাদ দিয়ে হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷

এদিকে, গন্ডাছড়ায় জঙ্গলে এক ব্যক্তি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ চেন কুমার ত্রিপুরা (৫৭) গত ৫ জুলাই থেকে নিখোঁজ ছিলেন৷ বৃহস্পতিবার রাতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, গন্ডাছড়া মহকুমার ভজনিয়া পাড়ার বাসিন্দা চেন কুমার ত্রিপুরা গত ৫ জুলাই বিকালে গরু আনতে বাড়ি থেকে বেড়িয়েছিলেন৷ এরপর তিনি আর বাড়ি ফেরেননি৷ অনেক খুজাখুজির পর তার পরিবারের সদস্যরা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন৷ বৃহস্পতিবার রাত ৮৩০ মিনিট নাগাদ স্থানীয় জনগণ জঙ্গলে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ সঙ্গে সঙ্গে তারা বিষয়টি পুলিশকে জানান৷ পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্ত্রে জন্য পাঠিয়েছে৷ পুলিশের মতে, চেন কুমার ত্রিপুরা আত্মহত্যা করেছেন৷ প্রাথমিক তদন্তে তাই মনে হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top