News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি : অসমকে প্রতি মাসে ৭৫০ কোটি টাকা করে দিচ্ছে কেন্দ্র, জানান অর্থমন্ত্রী

জিএসটি : অসমকে প্রতি মাসে ৭৫০ কোটি টাকা করে দিচ্ছে কেন্দ্র, জানান অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২ জুলাই, (হি.স.) : জিএসটি-লোকসান বাবদ রাজ্য প্রতি মাসে ৭৫০ কোটি টাকা করে পাঠাচ্ছে কেন্দ্র থেকে। জিএসটি বলবৎ হওয়ায় কর বাবদ যে ক্ষতি হচ্ছে তা পূরণ করতে কেন্দ্ৰীয় সরকার এই অর্থ অসমকে দিচ্ছে। জানিয়েছেন রাজ্যের অর্থ-স্বাস্থ্য-পূর্তমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ সোমবার দিশপুরে পিডব্লিউডি ট্রেনিং সেন্টারে বিজেপি বিধায়কদের এক গুরুত্বপূর্ণ সভায় এসেছিলেন মন্ত্রী।
এখানে তিনি রাজ্যের রাস্তঘাট সম্পর্কেও তাঁর দফতরের কর্মসূচির তথ্য দিয়েছেন। বলেন, অসমের সব সড়ক উন্নয়ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দলের সব বিধায়কদের কাছে সংশ্লিষ্ট এলাকার রাস্তাঘাট সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন তিনি। সড়ক সম্পর্কীয় সমস্যাবলির পাশাপাশি পরামৰ্শও বিধায়কদের কাছে চেয়েছেন তিনি।
শিবসাগরের সাংস্কৃতিক কর্মী রজনী খারঘরিয়া ও তাঁর পত্নী রুবি খারঘরিয়া ছেলে তথা ওএনজিসি-র পদস্থ আধিকারিকের কাছে শারীরিক-মানসিক নিগ্রহে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনাকে অত্যন্ত মর্মন্তুদ বলেছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা। বলেছেন, ‘প্ৰণাম’ প্রকল্পের আওতায় ওএনজিসি পড়ে না। কোনও সরকারি কর্মচারী তার বাবা বা মায়ের সঙ্গে এ ধরনের আচরণ করলে তাকে নির্ঘাত শাস্তির সন্মুখীন হতে হত। তবে ‘বধূ প্ৰণাম’ প্রকল্পে বিষয়টি পড়ে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে জানান মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
পরবৰ্তী পৰ্যায়ে আগামী ৫ জুলাই বিরোধী দলের বিধায়কদের সঙ্গেও অনুরূপ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সেদিন কংগ্ৰেস, বিপিএফ, এআইইউডিএফ এবং অগপ বিধায়কদের সঙ্গে তাঁদের নিজের নিজের এলাকার অভাব-সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা হবে। মন্ত্রী জানান, আগামী দু-বছরের মধ্যে রাজ্যের সব রাস্তার উন্নয়ন করতেই হবে, এই লক্ষ্য নিয়ে তাঁর দফতর এগোচ্ছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top