News Flash

  • Home
  • Uncategorized
  • গুজবের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবী করল কংগ্রেস
Image

গুজবের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবী করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ সারা রাজ্যে গুজবের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷ কংগ্রেসের কথায়, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যই গুজব ছড়তে সাহায্য করেছে৷ কিন্তু, গুজব ছড়ানোর জন্য বিরোধীদের দায়ী করা হচ্ছে৷ উচ্চ আদালতের বিচারপতিকে দিয়ে তদন্ত হলে তবেই এই রহস্যের উদঘাটন হবে৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক বলেন, সিধাই থানাধীন ভূমিহীন কলোনীতে পূর্ণ বিশ্বাস খুনে কিডনি চুরির গুজব শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ছড়িয়েছেন৷ তিনি বলেছিলেন, আন্তর্জাতিক কিডনি পাচার চক্র এই ঘটনার সাথে যুক্ত রয়েছে৷ শিক্ষামন্ত্রীর বক্তব্যে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কারণ, তিনি কোন কিছু যাচাই না করেই বলে দিলেন, রাজ্যের সমস্ত সীমান্ত সিল করে দেওয়া হয়েছে৷ কিডনি চোরেরা পালাতে পারবেন না৷ এর থেকেই সারা রাজ্যে গুজব ছড়িয়েছে৷ বৃহস্পতিবার সারা রাজ্যে পৃথক ঘটনায় তিনজন নৃশংসভাবে খুন হয়েছেন৷ আহত হয়েছেন আরো অনেকেই৷

শ্রীভৌমিকের বক্তব্য, সারা রাজ্যে অস্থিরতা কায়েম হয়ে রয়েছে৷ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন৷ তবে, গুজবের ঘটনা ছাড়াও নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে, বলেন শ্রীভৌমিক৷ তাঁর কথায়, গত কয়েকদিনে রাজ্যে বেশ কয়েকজন খুন হয়েছে৷ মাফিয়াদের আস্ফালন, তাতে খুন, রাজনৈতিক খুন এবং ব্যক্তিগত রেশারেশির কারণেও খুনের ঘটনা ঘটেছে৷ এছাড়াও, বিজেপি-আইপিএফটি দুই শরিক দলের মধ্যেও ঝামেলা থামছেই না৷ এই সমস্ত কারণে রাজ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

এদিন শ্রীভৌমিক অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েই সারা রাজ্যে অস্থিরতা কায়েম হোক চাইছে শাসক দল৷ তাঁর সাফ কথা, সরকার এবং রাজ্য পরিচালনার দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরাই গুজব ছড়াচ্ছেন৷ তাই শ্রীভৌমিক গুজবকে কেন্দ্র করে যতগুলি ঘটনা ঘটেছে তার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন৷ সাথে যোগ করেন, প্রদেশ কংগ্রেস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যপালের দ্বারস্ত হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top