News Flash

  • Home
  • Uncategorized
  • মেরিল্যান্ডে সংবাদপত্রের দফতরে বন্দুকবাজের হামলায় মৃত্যু পাঁচজনের, তীব্র নিন্দা হোয়াইস হাউসের
Image

মেরিল্যান্ডে সংবাদপত্রের দফতরে বন্দুকবাজের হামলায় মৃত্যু পাঁচজনের, তীব্র নিন্দা হোয়াইস হাউসের

মেরিল্যান্ড, ২৯ জুন (হি.স.): সংবাদপত্রের দফতরে বন্দুকবাজের হামলা, মার্কিন মুলুকে অকালেই প্রাণ হারালেন পাঁচজন সংবাদকর্মী| স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ আমেরিকার অ্যানাপোলিসের রাজধানী মেরিল্যান্ডে ‘ক্যাপিটল গেজেট’ সংবাদপত্রের দফতরে, নিউজ রুমের ভিতরে অতর্কিতে হামলা চালায় এক বন্দুকবাজ| বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে দু’জন মহিলা সহ পাঁচজন সংবাদকর্মীর| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ২০ জন| বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন ওই হামলা কারীকে| ধৃতের নাম হল, জারোড ওয়ারেন রামোস|

 ‘ক্যাপিটল গেজেট’-এর সাংবাদিক ফিল ডেভিস জানিয়েছেন, এক আততায়ী আমচকা দফতরের কাচের দরজা ফুঁড়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে| নিউজ রুমের ভিতরে সেই সময় উপস্থিত থাকা সংবাদকর্মীদের নিশানা করেছিল সে| ডেভিস-এর টুইট, ‘প্রাণ বাঁচাতে ডেস্কের তলায় আশ্রয় নিয়েছিলাম| সেই অবস্থায় একের পর এক গুলির শব্দ কানে ভেসে আসে| এর ভয়াবহ আর কিছুই হতে পারে না|’ বন্দুকবাজের হামলায় নিহত পাঁচজন সংবাদ কর্মী হলেন, রব হিয়াসেন (৫৯), জেরাল্ড ফিশম্যান (৩১), ওয়েন্ডি উইন্টার্স (৬৫), জন ম্যাকনামারা (৫৫) এবং রেবেকা স্মিথ (৩৪)|

সংবাদপত্রের দফতরে বন্দুকবাজের হামলার তীব্র নিন্দা করেছে হোয়াইট হাউস| টুইট বার্তায় হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ এইচ স্যান্ডার্স জানিয়েছেন, ‘সাংবাদিকরা তাঁদের কাজ করছিলেন, প্রত্যেক আমেরিকানকেই আক্রমণ করা হল| এই ধরনের ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা করি|’ সাংবাদ পত্রের দফতরে নক্ক্যারজনক এই হামলার তীব্র নিন্দা করেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও| পাশাপাশি নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ওবামা| মেরিল্যান্ড পুলিশ সূত্রের খবর, সংবাদপত্রের দফতরে কি কারণে এই হামলা চালানো হল, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top