News Flash

  • Home
  • Uncategorized
  • নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই এয়ারক্রাফ্ট, উভয় পাইলটই সুরক্ষিত
Image

নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই এয়ারক্রাফ্ট, উভয় পাইলটই সুরক্ষিত

নাসিক (মহারাষ্ট্র), ২৭ জুন (হি.স.): মহারাষ্ট্রের নাসিকের কাছে ভেঙে পড়ল একটি সুখোই এসইউ-৩০এমকেআইএয়ারক্রাফ্ট| এয়ারক্রাফ্ট দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই, সুরক্ষিত আছেন দু’জন পাইলটই| প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বুধবার বেলা ১১.০৫ মিনিট নাগাদ নাসিকের কাছে ভেঙে পড়ে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (এইচএএল)-এর একটি আন্ডার-প্রোডাকশন এয়ারক্রাফ্ট| মাটিতে আছড়ে পড়ার আগেই এয়ারক্রাফ্ট থেকে বেরিয়ে পড়েন দু’জন পাইলট| উভয় পাইলটই সুরক্ষিত আছেন| প্রসঙ্গত, এই যুদ্ধবিমানটি সম্পূর্ণ না হওয়ায় এখনও পর্যন্ত তা ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত ছিল না|

ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার বেলা ১১.০৫ মিনিট নাগাদ নাসিক থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, পিম্পলগাঁও বাসওয়ান্ত টাউনের কাছে ওয়াভি-থুশি এলাকায় জমিতে আছড়ে পড়ে আন্ডার-প্রোডাকশন সুখোই এসইউ-৩০এমকেআই এয়ারক্রাফ্ট| পুলিশকে খবর দেওয়া হয় প্রায় ১০ মিনিট পর,বেলা ১১.১৫ মিনিট নাগাদ| পুলিশ সূত্রের খবর, মাটিতে আছড়ে পড়ার আগেই এয়ারক্রাফ্ট থেকে বেরিয়ে পড়েন দু’জন পাইলট| উভয় পাইলটই সুরক্ষিত আছেন| কি কারণে এই দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে|

উল্লেখ্য, এখনও পর্যন্ত অন্তত আটটি সুখোই-৩০এমকেআই এয়ারক্রাফ্ট ভেঙে পড়েছে| রাশিয়া থেকে ১২ বিলিয়ন ডলারের চুক্তিতে ২৭২টি সুখোই-৩০এমকেআই কিনেছে ভারত| তার মধ্যে ২৪০টি হাতে পেয়ে গিয়েছে বায়ুসেনা| লাইসেন্স নিয়ে এগুলি তৈরি করছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top