News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহের বীরভূম সফরকে ঘিরে তৎপর শাসকদল, রাস্তার দু’ধারে মমতা অার অনুব্রতের ছবি
Image

অমিত শাহের বীরভূম সফরকে ঘিরে তৎপর শাসকদল, রাস্তার দু’ধারে মমতা অার অনুব্রতের ছবি

তারাপীঠ, ২৪ জুন (হি.স.) : লোকসভা ভোটের অাগে বীরভূমকে পাখির চোখ করতে চাইছে বিজেপি৷ তাই তার আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আগামী ২৮ জুন বীরভূম সফরে অাসছেন৷ কিন্তু তাঁকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ তৃণমূল৷ জানা গিয়েছে, তৃণমূল নিজেদের প্রচারে দ্বিগুন তৎপর হয়ে উঠেছে৷
বিজেপি সূত্রে জানা গিয়েছে, অাগামী ২৮ জুন কলকাতা থেকে হেলিকপ্টারে তারাপীঠে নামবেন অমিত শাহ। সেইমত একটি হেলিপ্যাডের আয়োজন করা হয়েছে। তাঁর এই একদিনের জেলা সফর নিয়ে প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে৷ কিন্তু তাঁর এই জেলা সফরে আসার আগেই তৃণমূলের পক্ষ থেকে তারাপীঠ যাওয়ার রাস্তার দু’ধারে দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবিতে ছেয়ে ফেলার কাজ শুরু করল শাসক দল। শান্তিনিকেতনে প্রধানমন্ত্রীর সফরের আগেও একই চিত্র দেখা গিয়েছিল বোলপুরে।
শনিবার তারাপীঠের কড়কড়িটিয়া শিশু মন্দিরে তারই প্রস্তুতি বৈঠক করেন বিজেপির রাজ্য ও জেলা স্তরের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার, বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের মতো প্রথম সারির নেতারা৷
বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, বীরভূমে এসে তারাপীঠে পূজা দেওয়ার পর তারাপীঠ লাগোয়া একটি শিশু মন্দির স্কুলে রাজ্য ও জেলার বাছাই করা কিছু নেতাকে নিয়ে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। লোকসভা ভোটে বীরভূমকে পাখির চোখ করতে চাইছে অমিত শাহ। যদিও তৃণমূল এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নয়। তাই নিজেদের এলাকায় প্রভাব বোঝাতে রামপুরহাটের মনসুবা মোড় থেকে তারাপীঠ যাওয়ার রাস্তার দু’ধার মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ব্যানারে ছেয়ে ফেলেছে তৃণমূল। এই ব্যানারগুলিতে মূলত তারাপীঠে আগত দর্শনার্থীদের অভিনন্দন জানানোর কথা উল্লেখ করা হয়েছে।
বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানিয়েছেন, একদিন জেলা সফরে আসছেন সর্বভারতীয় জেলা সভাপতি অমিত শাহ। তিনি এসে তারাপীঠে মা তারাকে পুজো দিয়ে জেলানেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন৷ এই বৈঠকেই আগামীদিনে লোকসভাকে সামনে রেখে আলোচনা হবে। বীরভূমের পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি নিয়েও একটি রিপোর্ট অমিত শাহের হাতে তুলে দেবে জেলা নেতৃত্ব।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top