News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের গাছে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, মৃত্যু ১৮ জনের
Image

বাংলাদেশের গাছে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, মৃত্যু ১৮ জনের

ঢাকা, ২৩ জুন (হি.স.): বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল অন্তত ১৮ জনের| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন অন্তত ৩৮ জন| শনিবার ভোরে পলাশবাড়ী উপজেলার গরুহাটি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে| গাছের সঙ্গে ধাক্কায় চুরমার হয়ে যায় বাসটি| দুর্ঘটনায় মৃত্যু হয় ১৮ জনের, কমবেশি আহত অবস্থায় অন্তত ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
গোবিন্দগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘অভিশপ্ত’ ওই বাসটি ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল| ওই বাসটিতে চালক সহ অন্তত ৫৬ জন যাত্রী ছিলেন| শনিবার ভোরে পলাশবাড়ী উপজেলার গরুহাটি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবোঝাই ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে| সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে বাসটি চুরমার হয়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আরও ১১ জনের মৃত্যু হয়| কমবেশি আহত অবস্থায় অন্তত ৩৮ জনকে পলাশবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top