News Flash

  • Home
  • Uncategorized
  • দিব্যাঙ্গ শিশু সহ ধর্ষিতা দুই, অপহৃতা এক, রাজ্যে নারী সুরক্ষা প্রশ্ণের মুখে
Image

দিব্যাঙ্গ শিশু সহ ধর্ষিতা দুই, অপহৃতা এক, রাজ্যে নারী সুরক্ষা প্রশ্ণের মুখে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, বিশালগড়, বক্সনগর, ২২ জুন ৷৷ রাজ্যে পৃথক স্থানে ধর্ষণ ও এক জনকে ধর্ষণের পর খুনের চেষ্টা হয়েছে৷ দিব্যাঙ্গ শিশু সহ দুই জন ধর্ষিতা হয়েছেন৷ এক জনকে তার প্রেমিক ধর্ষণের পর খুনের চেষ্টা করেছে৷ অপর আরেকটি ঘটনায় এক নাবালিকা ছাত্রীকে অপহরণ করা হয়েছে৷ একই সাথে রাজ্যে একাধিক ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

ভালোবাসার পরিণতি যে ধর্ষণ এবং শেষ পর্যন্ত খুনের চেষ্টা, তা হয়তো ১৭ বছর বয়সি সেই নাবালিকা মেয়েটি হয়তো বুঝতে পারেনি৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের দাতারামে৷ জানা গেছে, ১৭ বছর বয়সি এক নাবালিকা সুকলে যাওয়ার পথে তারই প্রেমিক তাকে তুলে নিয়ে একটি নির্জন ঘরে আটকে রাখে বলে অভিযোগ৷ কিন্তু পরে বিরোধের জেরে মেটিকে বিষ খাইয়ে খুন করারও চেষ্টা করে অভিযুক্ত যুবক সেন্টু মারাক৷ এর পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে৷ এদিকে মেয়ের কোনও খোঁজ না পেয়ে মহিলা থানায় একটি জিডি এন্ট্রি করেছিলেন পরিবারের সদস্যরা৷ কিন্তু মেয়েটিকে খোঁজার ব্যাপারে মহিলা পুলিশ সে রকম কোনও আগ্রহ দেখাননি বলে অভিযোগ করে মেয়েটির পরিবারের সদস্যরা৷ অন্যদিকে অভিযুক্ত যুব সেন্টু মারাক টানা ১২ দিন ধরে নাবালিকা মেয়েটিকে আটকে রাখে৷ সে নিজেও সেই ঘরেই ছিল৷ সে মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল৷ কিন্তু তার বাড়ির লোকজন রাজি ছিলেন না৷ কিন্তু পরে অপহৃত মেয়েটিকে বিষ খাইয়ে দিয়ে সেন্টু নিজেও বিষ কেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে৷ পরে তাদের দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদয়পুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় বলে পুলিশ জানিয়েছে৷ পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে এবং সেন্টু মারাকের বিরুদ্ধে ২৯/১৮ ধারা অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ৩৬৬, ৩৪৩, ৩৭৬ (২) এবং ৩০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে৷

এদিকে, বিশালগড়ের বাইদ্যাদিঘি এলাকা থেকে ১৪ বছরের এক নাবালিকা ছাত্রীর অপহরণের ঘটনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনাটি লাভ-জিহাদ বলে এলাকায় প্রচার হয়েছে যদিও পুলিশ ও এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছে৷ রাতেই পুলিশ ১৪ বছর বয়সি অপহৃতা নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, অষ্টম শ্রেণীতে পাঠরতা এক ছাত্রীর অপহরণজনিত ঘটনা ঘটে বিশালগড় বাইদ্যাদিঘি এলাকায়৷ জানা গেছে, ছাত্রীটি সুকল থেকে বাড়ি ফেরার পথে একটি মারুতি গাড়িতে তুলে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়৷ পুলিশ পরে অপহরণকারীদের কলমচৌড়া থানা এলাকার পুটিয়া গ্রামের শিমূল, ফখরুল এবং আনামূল হিসাবে চিহ্ণিত করে৷ শিমূল নামে যুবকটির সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় ওই নাবালিকাটির৷ এর পর ক্রমাগত সে মেয়েটিকে ফোনও করতো৷ এমনকি তাকে অপহরণ করার হুমকিও পর্যন্ত দিয়েছিল৷ অপহরণের ঘটনায় নাবালিকা ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে, মেয়েটির বাবা মামলা করার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে এবং রাতে পুলিশ অপহৃতা নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে সমর্থ হয়৷ এর পর গ্রেফতার করা হয় অপহরণ-কাণ্ডে জড়িত তিন যুবককে৷

অপরদিকে, সোনামুড়ায় এক দিব্যাঙ্গ শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ তবে পুলিশ এখনও কোনও পদক্ষেপ নিতে পারেনি৷ ঘটনার বিবরণে জানা গেছে, আচমকা দিব্যাঙ্গ শিশুর শরীর থেকে রক্ত বেরিয়ে আসার ঘটনায় সংশ্লিষ্ট সকলের সন্দেহ হয়৷এ ঘটনায় সাত বছরের শিশুকন্যার পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়৷ প্রথমাবস্থায় তারা কিছুই বুঝতে পারছিলেন না, কী হয়েছে তাঁদের শিশুকন্যার৷ শিশুর শরীর থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁরা শিশুটিকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যান৷ সেখানে সামান্য চিকিৎসার পর চিকিৎসকরা রোগিণীকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ জানা গেছে, চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটি ধর্ষণের শিকার৷ এদিন মেয়েটিকে জিবি হাসপাতালের চিকিৎসকরা অপারেশন করেন রক্ত বন্ধ করার জন্য৷ হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার সকালে চিকিৎসকরা একটি মেডিক্যাল বোর্ড বসান৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় মেয়েটিকে অবজারবেশনে রাখা হবে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে৷

চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটি খুবই দুর্বল৷ মেয়েটির চোখের দৃষ্টি কম৷ তার হাঁটাচলার ক্ষমতাও নেই বললেই চলে৷ তারা আরও  জানিয়েছেন, মেয়েটির শারীরিক দুর্বলতার সুযোগ নিয়েই তাকে ধর্ষণ করা হয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top