News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা অধিবেশন শুরু ১৯ শে, বাজেট সহ পেশ করা হবে দুটি বিল
Image

বিধানসভা অধিবেশন শুরু ১৯ শে, বাজেট সহ পেশ করা হবে দুটি বিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বাজেট অধিবেশন  আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে৷ চলবে ২৮ জুন পর্যন্ত৷ আট দিনের বিধানসভা অধিবেশনে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ হওয়ার পাশাপাশি দুটি বিল পেশ করবে রাজ্য সরকার৷ বৃহস্পতিবার বিধানসভার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের কার্য্যসূচী চূড়ান্ত হয়েছে৷ বৈঠক শেষে অধ্যক্ষ রেবতি মোহন দাস সাংবাদিকদের জানিয়েছেন, ১৯ জুন বাজেটের প্রথম দিনেই অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা ২০১৮-১৯ অর্থ বছরের রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন৷ তাছাড়া ওই দিনই ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ড ২০১৮ এবং ত্রিপুরা পঞ্চায়েত বিল ২০১৮ এর ষষ্ঠ সংশোধনী বিধানসভায় পেশ করা হবে৷ অধ্যক্ষের কথায়, এদিনের বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে প্রাইভেট মেম্বার্স ডে শুক্রবারের পরিবর্তে বুধবার হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

অধ্যক্ষ জানিয়েছেন, কমিটির খসড়া সিদ্ধান্ত অনুযায়ী ১৯ জুন বাজেট পেশ হওয়ার পর ২১, ২২ এবং ২৫ জুন বাজেটের উপর আলোচনা হবে৷ ২৬ ও ২৭ জুন বাজেট পাশ এবং অর্থবিল উত্থাপন করা হবে৷ অন্যান্য বছরের মতো এবছ বাজেট অধিবেশনে রাজ্য বাজেট পেশ হওয়ার পর তা সিলেক্ট কমিটিতে যাবে না৷ ২৮ জুন বাজেট অধিবেশন সমাপ্ত হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top