News Flash

  • Home
  • Uncategorized
  • বালি তোলা নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে পথ অবরোধ বনকুমারীতে, দুই পক্ষের সংঘর্ষে তীব্র উত্তেজনা
Image

বালি তোলা নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে পথ অবরোধ বনকুমারীতে, দুই পক্ষের সংঘর্ষে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বালি তোলা নিষিদ্ধ করে দেওয়ার প্রতিবাদে যোগেন্দ্রনগর বনকুমারীতে প্রথমে পথ অবরোধ এবং পরে তা দুই

বৃহস্পতিবার বনকুমারীতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ৷ ছবি নিজস্ব৷

পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়৷ তুমুল সংঘর্ষে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ আহত হয়েছেন বেশ কয়েকজন৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে৷ অবরোধ এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যবহত হয়েছে৷ যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷

সংবাদে প্রকাশ, রাজ্য সরকার পরিবেশ রক্ষায় অবৈধভাবে নদী থেকে বালি তোলা নিষিদ্ধ করে দিয়েছে৷ এমতাবস্থায় বন ও পরিবেশ দপ্তর আইন সংশোধনি করতে চলেছে৷ বন ও পরিবেশ দপ্তর নদী থেকে বালি তোলা নিষিদ্ধ করে কড়া নির্দেশিকা জারি করেছে৷ ফলে আগের মতো বালি তোলার সুযোগ দেওয়ার দাবীতে এদিন পথ অবরোধ করে বালি ব্যবসায়ী এবং শ্রমিকরা৷ বালি তোলার বিষয়ে যে দাবী নিয়ে পথ অবরোধ করা হয়েছিল তখন এই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়৷ অবরোধের সময় এক অটো চালকের সাথে অবরোধকারীদের প্রথমে তর্ক বিতর্ক হয়৷ অভিযোগ উঠেছে অটো চালককে নাকি মারধর করা হয়৷

তারপরই শুরু হয় সংঘর্ষ৷ বিএমএস এর সমর্থিত অটো চালকরা একজোট হয়ে অবরোধকারীদের উপর হামলে পড়ে৷ অবরোধকারীরা ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে যায়৷ তবে অবরোধকারীদের মধ্যে কয়েকজন বিএমএস এর কর্মীদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়৷ দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়৷ দফায় দফায় এই সংঘর্ষে তিন-চারজন আহত হয়েছে৷ ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ পুলিশ তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top