News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি বিরোধী মহাজোটে জনগণের ভাবাবেগ রয়েছে, দাবি রাহুল গান্ধীর
Image

বিজেপি বিরোধী মহাজোটে জনগণের ভাবাবেগ রয়েছে, দাবি রাহুল গান্ধীর

মুম্বই, ১৩ জুন (হি.স.): বিজেপি বিরোধী মহাজোটের স্বপক্ষে ফের সওয়াল করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বিজেপি বিরোধী মহাজোটকে জনগণের ভাবাবেগ হিসেবে চিহ্নিত করেছেন। এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য গোটা দেশ ঐক্যবদ্ধ। মহাজোট শুধুমাত্র রাজনীতির নয় জনগণের ভাবাবেগ জড়িয়ে রয়েছে এতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সংবিধান এবং প্রতিষ্ঠানগুলির উপর আক্রমণ করছেন তা অন্যায়।

জ্বালানি তেল সহ নিত্যপ্রয়োজনী জিনিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ধনীদের উপকারের জন্য কাজ করে চলেছে আর বোঝা চাপাচ্ছে সাধারণ মানুষের উপর। জিএসটি আয়োতায় জ্বালানি তেলকে আনার দাবি করছে বিরোধীরা। কিন্তু প্রধানমন্ত্রী তাতে রাজি নয়। গোটা দেশ আজ দুঃখী, ছোট ব্যবসায়ীরাও দুঃখী। আমরা তাদের হয়ে লড়ছি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top