News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা আমার নেই, দাবি অখিলেশ যাদবের
Image

প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা আমার নেই, দাবি অখিলেশ যাদবের

লখনউ, ১৩ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই তিনি। বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির নেতা ও তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

এদিন অখিলেশ যাদব বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার কোনও লক্ষ্য বা বাসনা আমার নেই। আমি আমার স্বপ্ন নিয়ে থাকতে চাই। আর সেই স্বপ্ন হচ্ছে রাজ্যে এক্সপ্রেসওয়ে এবং মেট্রো তৈরি করা।’ প্রধানমন্ত্রীর পদে না বসলেও বিজেপি বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার এবং ২০১৯ সালে কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর জন্য আহ্বান জানিয়েছেন অখিলেশ যাদব।

প্রসঙ্গত, ফুলপুর, গোরক্ষপুর, কৈরানা উপনির্বাচনে বিজেপিকে হারানোর পেছনে বিরাট ভূমিকা নিয়েছিলেন অখিলেশ যাদব। বহুজন সমাজ পার্টি, কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী শক্তিকে এক ছাতার তলায় এনেছেন অখিলেশ যাদব। ২০১৯ সালেও এই জোট যদি ক্ষমতায় আসে তবে অখিলেশ কি ভূমিকা হবে তা নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা। দেশের বৃহত্তম রাজ্যের নেতা হিসেবে অখিলেশের ভূমিকা অপরিসীম। কিন্তু এদিন নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন অখিলেশ যাদব।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top