News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের ঋণ মকুবের প্রসঙ্গে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী
Image

কৃষকদের ঋণ মকুবের প্রসঙ্গে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : কংগ্রেসের আয়োজিত অনগ্রসর শ্রেণীর সম্মেলনে কৃষকদের ঋণ মকুব প্রসঙ্গে ফের কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখর হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার রাহুল গান্ধী বলেন, কৃষকদের ঋণ মকুব করতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে।
এদিন কেন্দ্রীয় সরকারকে কৃষক বিরোধী এবং গরিব বিরোধী হিসেবে অভিহিত করে রাহুল গান্ধী বলেন, ‘ভারতে যারা কঠোর পরিশ্রম করে এবং যাদের দক্ষতা রয়েছে তাদের মর্যাদা দেওয়া হয় না। কৃষকদের ঋণ মকুব করতে এনডিএ সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু কর্পোরেটদের ঋণ মকুব করে দেওয়া হয়েছে। কৃষকেরা এই ভাবেই আত্মঘাতী হবে। তারা উৎকন্ঠায় থাকবে। কিন্তু তাদের ঋণ কোনওদিন মকুব করবে না এনডিএ সরকার।’
তালকোটরা রোডে আয়োজিত এই সম্মেলনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘অনগ্রসর শ্রেণীর জন্য রাহুল গান্ধী বিগত ৭০ বছর ধরে কাজ করে আসছে। সংরক্ষণ এবং অধিকার প্রসঙ্গে কংগ্রেস বরাবরই সরব। আমরা মানুষের পাশে দাড়াব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। অনগ্রসর শ্রেণীর মধ্যে বহু দক্ষ মানুষ রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী বলেন ভারতে দক্ষ মানুষের অভাব রয়েছে। বিষয়টি সত্য নয়। বহু দক্ষ অনগ্রসর শ্রেণীর মানুষ রয়েছেন।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top