News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে ভোট হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ও নীতীশ কুমারের কাজে : সুশীল মোদী
Image

বিহারে ভোট হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ও নীতীশ কুমারের কাজে : সুশীল মোদী

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : বিহারে বিজেপি-জেডি(ইউ) জোট জটিলতা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সোমবার তা উড়িয়ে দিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদী। বিহারে এনডিএ-র মধ্যে কোনও রকম মতবিরোধ নেই বলেন দাবি করেন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী।

এদিন তিনি বলেন, ‘বিহারে ভোট হবে প্রধানমন্ত্রী মোদীর(নরেন্দ্র) নামে এবং নীতীশ কুমারের কাজে। এখানে অসঙ্গতি কোথায়?’ রাজ্যে কংগ্রেস-আরজেডি জোটকে কটাক্ষ করে উপ-মুখ্যমন্ত্রী বলেন, ‘আরজেডি-কংগ্রেস জোট এখন অনেক দুর্বল হয়ে পড়ে। রাজ্য চালানোর ক্ষেত্রে বিজেপি-জেডি(ইউ)-র ধারে কাছে কেউ নেই।’

প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে আসন সমঝোতা নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে এনডিএ শরিকরা বৈঠকে বসবে। তার আগে জল্পনা ছিল আসন সমঝোতা নিয়ে বিজেপি-জেডি(ইউ) মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। এদিন সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এমন মন্তব্য করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী। এদিন জেডি(ইউ) নেতা তথা রাজ্যসভার সাংসদ কে সি তেয়াগি জানিয়েছেন, বর্ষীয়ান রাজনীতিবিদ হওয়ার কারণে বিহারে জোটের বড় মাপের নেতা হলেন নীতীশ কুমার। তিনি বহু নির্বাচন জিতেছেন। আর তাই বিহারে এনডিএ জোট তার নেতৃত্বে কাজ করে যাবে। আসন সমঝোতা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। ২০১৯ সাধারণ নির্বাচনে বিহারে জোটের নেতৃত্ব দেবেন নীতীশ কুমার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top