News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৬-এ পা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সহ বহু কেন্দ্রীয়মন্ত্রী
Image

৪৬-এ পা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সহ বহু কেন্দ্রীয়মন্ত্রী

লখনউ, ৫ জুন (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার ৪৬-এ পা দিলেন। এদিন জন্মদিন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং বিজেপির একাধিক নেতা।
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটবার্তায় লেখেন, উত্তরপ্রদেশের কঠোর পরিশ্রমী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই। রাজ্যের রূপান্তরের জন্য অবিচল থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জনগণের সেবায় তার দীর্ঘ আয়ু এবং সুস্থ জীবন কামনা করি।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় লিখেছেন, কর্মশক্তিপূর্ণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের কামনা করি।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রেল ও কয়লামন্ত্রী পীযূষ গোয়েল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, শিল্প ও বাণিজ্য এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু।
কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইটবার্তায় অমিত শাহ লিখেছেন, উত্তরপ্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা জানাই। ভগবানের কাছে তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top