News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৫তে পা দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ এম করুণানিধি
Image

৯৫তে পা দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ এম করুণানিধি

চেন্নাই, ৩ জুন (হি.স.) : তামিলনাডুর বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ডিএমকে সুপ্রিমো এম কুরণানিধি রবিবার ৯৫তে পা দিলেন। সেই উপলক্ষ্যে ডিএমকের কর্মীরা দিনটি সাড়ম্বরে উৎযাপন করেন।

দশকের পর দশক ধরে নিজের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তামিলনাডুবাসীকে মোহিত করে রেখেছিলেন তিনি। এখন বয়সজনিত কারণে মূলধারা রাজনীতির থেকে সরে দাঁড়ালেও তাঁর নামের ওজন এখনও ফিকে হয় যায়নি। ডিএমকের প্রধান কার্যালয়ে আন্না আরিভালায়মে কেক কেটে তাঁর জন্মদিন পালন করে দলীয় কর্মীরা। গোপালপুরমে করুণানিধি বাসভবন দলীয় কর্মীরা জড়ো হন। নিজেদের প্রিয় নেতাকে এক ঝলক দেখার জন্য ভিড় করেন সমর্থকেরা। দলীয় কর্মীদের দেখা দেন এম করুণানিধি। তাঁকে দেখামাত্র দলীয় কর্মীরা করুণানিধি দীর্ঘজীবী হোক বলে স্লোগান দিতে থাকেন তারা। করুণানিধির জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।এছাড়াও তামিলনাডুর পাঁচবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি তাঁর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান তাঁর পুত্র ও ডিএমকের কার্যকারী সভাপতি এম কে স্টেলিন, কন্যা তথা রাজ্যসভার সাংসদ কানিমোঝি, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এ রাজা এবং দয়ানিধি মারান।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top