News Flash

  • Home
  • Uncategorized
  • স্নাতক ও বিএড কোর্স একত্রে, রাজ্যে গড়ে উঠবে ইনস্টিটিউট
Image

স্নাতক ও বিএড কোর্স একত্রে, রাজ্যে গড়ে উঠবে ইনস্টিটিউট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা খুব শীঘ্রই হতে চলেছে৷ রিজিওন্যাল ইন্সস্টিটিউট অব এডুকেশন রাজ্যে স্থাপন হচ্ছে৷ এনসিইআরটি এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য রাজ্য সরকারের কাছে ৫০ একর জমি চেয়েছে৷ এই প্রতিষ্ঠানটি গড়ে উঠলে সবচেয়ে বেশি উপকৃত হবেন শিক্ষকতার চাকুরির প্রত্যাশিরা৷ কারণ, এই প্রতিষ্ঠানে স্নাতক এবং বিএড কোর্স একত্রে করা যাবে৷ তাতে ছাত্র ছাত্রীদের এক বছর সময় কম লাগবে৷ এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, সারা দেশে কেবলমাত্র পাঁচটি রাজ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে৷ আজমির, ভোপাল, ভুবনেশ্বর, মাইসুর এবং শিলংয়ে রয়েছে এধরনের শিক্ষা প্রতিষ্ঠান৷ মূলত, এনসিইআরটির শাখা প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত রিজিওন্যাল ইন্সস্টিটিউট অব এডুকেশন৷ শিক্ষামন্ত্রীর কথায়, বর্তমানে পূর্বোত্তরের আটটি রাজ্য শিলং এর অধিন রয়েছে৷ ত্রিপুরাতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন হলে পূর্বোত্তরের চারটি রাজ্য এর অধীন হবে৷

বর্তমানে রাজ্যে বিএড ডিগ্রীধারীর স্বল্পতা রয়েছে৷ রাজ্যের বিএড কলেজ গুলিতে যে আসন সংখ্যা রয়েছে তার যথেষ্ট নয়৷ তাছাড়া টেট উত্তীর্ণ হতে পারছেন না অনেকেই৷ শিক্ষামন্ত্রীর কথায়, দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর স্নাতক এবং বিএড ডিগ্রী নিতে মোট পাঁচ বছর সময় প্রয়োজন৷ কিন্তু, এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হলে স্নাতক এবং বিএড একত্রে করা যাবে৷ তাতে সময় প্রয়োজন চার বছর৷ শুধু তাই নয়, স্নাতকোত্তর এবং এমএডও একত্রে করা যাবে৷ শিক্ষামন্ত্রীর মতে, এই প্রতিষ্ঠানটি চালু হলে রাজ্যে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে বিএড ডিগ্রিধারীর স্বল্পতা মিটবে৷ তাছাড়া শিক্ষক ও শিক্ষিকাদের প্রশিক্ষনেরও সুবন্দোবস্ত থাকবে ওই প্রতিষ্ঠানে৷ তাছাড়া পাঠ্যসূচির পরিবর্তনের জন্য এনসিইআরটির উপর নির্ভর থাকতে হবে না৷ গবেষণামূলক কাজ এমনকি পিএইচডিও ওই প্রতিষ্ঠানে করা যাবে৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, রাজ্যকে শিক্ষাক্ষেত্রে সাহায্যের জন্যই কেন্দ্র এই প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে৷ অতিসত্বর ত্রিপুরা দেশের অ্যাডুকেশনাল হাব হয়ে উঠছে৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আাইআইআইটি) এর পর বোর ত্রিপুরার জন্য অনুমোদিত হয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অভ এডুকেশন (আরআইই)৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের অনুরোধে রাজ্যে রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশন এর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই অঞ্চলের ব্যাপক উন্নয়নের স্বার্থে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে৷ রাজ্য সরকারের কাছে বুধবার  দুপুরে এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের বার্তা এসেছে৷

রাজ্য প্রশাসন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়ার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ কারণ এখন এবিষয়ে আর কোনও বাধাই রইল না৷ অতিসত্বর এ ব্যাপারে কাজ শুরু হবে৷ অনুমোদন পাওয়া সম্পর্কিত বার্তা আসার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য স্থান চিহ্ণিত করার পক্রিয়া শুরু হয়ে গেছে৷ আগে থেকেই অনুমোদন পাওয়ার সম্ভাবনা সম্পর্কে রাজ্য প্রশাসনের আধিকারীকরা জানতেন৷ খুব দ্রুত এই কাজে হাত দেওয়া হবে৷ জানা গেছে, মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব দিল্লী থেকে ফিরে বুধবার সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারীকদের সঙ্গে কয়েকদফা কথা বলছেন৷ আশা করা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে এর জন্য স্থান নির্ণয় এবং সংশ্লিষ্ট অন্যান্য পদক্ষেপ নেওয়া সম্ভব হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top