News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনায় নির্মাণ কাজে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ
Image

প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনায় নির্মাণ কাজে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ মে৷৷ প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনায় রাস্তা নির্মাণে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ৷ প্রবল বৃষ্টিতে রাস্তার মাঝখানের মাটি ধবসে গিয়ে রাস্তা দিয়ে যানবাহন চলাচল থেকে শুরু করে পথ চলতি মানুষের আসা যাওয়া অযোগ্য হয়ে পড়েছে৷ পাঁকা ড্রেন ও জল নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারনে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথ চলতি মানুষ থেকে শুরু করে যান চালকদেরও৷ বিশেষ করে অসুবিধা হচ্ছে সুকল পড়ুয়াদের কেননা এই এলাকাতে রয়েছে সুকল বিশালগড়  মহকুমার আর ডি ব্লকের অধীন চাম্পামুড়া এলাকায় রাস্তা এহেন দূরবস্থার বিপাকে পড়েছেন সকল অংশের জন সাধারণ এবং যান চালকদের৷ গততিন চার মাস ধরে এই অবস্থা৷ বিশালগড় আর ডি ব্লকে কয়েক বার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি৷ একটানা ২৫ বছরের বাম জামানায় দূর্নীতির খেসারত এবার দিতে হচ্ছে এবার বিশালগড় আর ডি ব্লকের অধীন চম্পকনগরের বিস্তীর্ণ এলাকা৷ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের দারুন সেই রাস্তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷ এখন তাদের বর্তমান রাস্তা বেছে নিতে হয়েছে রাস্তার পাশের একটি খেত৷ সেই খেতের উপর দিয়ে বাইক সাইকেল নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীদের৷ এখান দিয়ে দুই চাকার যান ছাড়া কোন গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেনা৷ শুধু তাই নয়, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আক্ষঙ্কাত উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ গোটা ঘটনার ব্যাপক ক্ষোভ ব্যক্ত করছেন স্থানীয় লোকজন থেকে শুরু করে যান চালকরাও৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রামবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন৷ সেই সাথে সড়কটি সহসাই সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী ও যান চালকরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top