News Flash

  • Home
  • Uncategorized
  • যানবহানে চাঁদাবাজী বন্ধে এসডিএমের ডাকা বৈঠকেও হয়নি কোন সমাধান
Image

যানবহানে চাঁদাবাজী বন্ধে এসডিএমের ডাকা বৈঠকেও হয়নি কোন সমাধান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ খোয়াই জেলার চাম্পাহাওর, তুলাশিখর, আমপুরা, আশারামবাড়ী প্রভৃতি এলাকায় রবিবার যান চলাচল মারাত্মকভাবে ব্যহত হয়েছে আইপিএফটির চাঁদাবাজীর জন্য৷ শনিবার চাঁদাবাজীর পরিপ্রেক্ষিতে রবিবার কোন যানবাহন চলাচল করেনি৷ শুধুমাত্র কমলপুর থেকে একটি গাড়ি খোয়াইয়ে এসেছে৷ এই পরিস্থিতিতে খোয়াইয়ের মহকুমা শাসক আইপিএফটির মোটর শ্রমিক সংগঠন এবং বিজেপির মোটর শ্রমিক সংগঠন বিএমএস এরে নেতৃত্বদের সাথে বৈঠক করার প্রস্তাব দেয়৷ প্রথমে দুটি সংগঠনের তরফ থেকে বৈঠকে আপত্তি জানালেও পরবর্তী সময়ে বৈঠক হয় মহকুমা শাসকের পৌরোহিত্যে৷ বৈঠকে কড়া ভাষায় মহকুমা শাসক এই দুই সংগঠনকে জানিয়ে দিয়েছে যে কোনভাবেই প্রশাসন বরদাস্ত করবে না যানবাহন থেকে চাঁদা সংগ্রহ৷ অবিলম্বে চাঁদাবাজী বন্ধ করতে হবে৷ এমর্মে দুটি সংগঠনের নেতৃত্বদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে এই চাঁদাবাজী বন্ধ করে৷
এদিকে, আগামীকাল সোমবার অফিস আদালত যথারীতি চলবে, এক্ষেত্রে যানবাহন চলাচলের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সৃষ্টি হবে এনিয়ে দুশ্চিন্তায় রয়েছে মহকুমা প্রশাসন৷ তাছাড়া আইপিএফটির এই চাঁদাবাজীর জন্য বেজায় ক্ষুব্ধ গ্রাম পাহাড়ের কৃষকরা৷ তারা উৎপাদিত শাক সব্জি বাজারে নিয়ে আসতে পারছেন না যানবাহন চলাচল না করায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top