News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
এক সময় সিপিএমের ক্যাডার বাহিনী বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলতো৷ বলত জোট আমল থেকে এখন শান্তিতে আছেন৷ রাজ্যবাসী মুখ ফুটে কিছু বলত না৷ বলতে ভয় ছিল৷ সেই ভয় অপমানিত হবার ভয়৷ দৈহিক নির্যাতনের ভয়৷ বর্তমানে এমন চাঁদা তোলার ইজারা নিয়েছে যেন বিজেপি জোটের শরিক দল আইপিএফটি৷ পাহাড়ে তারা চালু করেছে এমন চাঁদা সংসৃকতি৷ সম্প্রতি প্রতিটি যানবাহন থেকে তারা রসিদ দিয়ে চাঁদা নিচ্ছে৷ নতুন বিজেপি সরকার যেখানে চাঁদার বিরুদ্ধে সরব সেখানে তারই শরিক দল আইপিএফটির চাঁদা সংসৃকতি কেমন যেন বেমানান ঠেকে না? প্রশ্ণ উঠে, হঠাৎই আইপিএফটির এমন চাঁদা সংসৃকতি কীসের ইঙ্গিত দিচ্ছে? তাদের চাঁদার রসিদ দেখে মনে হচ্ছে আইপিএফটি যেন সেই আলাদা রাজ্যের দাবিতে অনঢ়৷ রসিদের এক জায়গায় লেখা আছে- তুইপ্রাল্যান্ড৷ তবে কী রাজ্যভাগের দাবি থেকে তারা সরে আসেনি? এখনো কি তারা বিভাজনের রাজনীতি করছে? এডিসি এলাকায় দিয়ে কোন যানবাহন গেলে কেন চাঁদা দিতে হবে? এমন চাঁদা নেবার পেছনে কোন্ অভিপ্রায় কাজ করছে? তবে কি আইপিএফটি নেতারা সুকৌশলে এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করতে চাইছে?
সরকারে থেকে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া কতটুকু ইতিবাচক কিংবা আদৌ ইতিবাচক কিনা তাও কিন্তু প্রশ্ণের মুখে এসে যায়৷ সেই সাথে রসিদে তুইপ্রাল্যান্ড লেখাটাও কিন্তু সরকারের বিরুদ্ধাচরণ করা৷ এ যে অনেকটা বিদ্রোহের সামিল৷ এনিয়ে ইতিমধ্যে আম জনতার মাঝে গুঞ্জন সৃষ্টি হয়েছে৷ আইপিএফটির শীর্ষ নেতৃত্বরা যেন মুখে কুলুপ এঁটে আছেন৷ চাঁদা আদায় নিয়ে তাদের কোনও প্রতিক্রিয়া নেই৷ এমন চাঁদা আদায় যে নিকট ভবিষ্যতে বিষবৃক্ষের জন্ম দেবে না তা কে বলতে পারে? তাই সংসয় থেকে যায়৷ কেননা, পাহাড়ি এ দলকে রাজ্যবাসী হাড়ে হাড়ে চেনে৷ এ দলের কর্মীদের যেমন উলঙ্গ হতে সময় লাগে না তেমনই টাক্কল হাতে নিয়ে রাজপথে নামতেও পিছপা হয় না৷ জোট সরকারে থেকেও তারা জোটের বিরুদ্ধে সরব৷ আবার পাহাড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেও এই দল মরিয়া৷ আসলে, এই আইপিএফটি দল কি চাইছে তাও স্পষ্ট নয়৷ তবে দলের কর্মীদের মাঝে আলাদা রাজ্যের সুড়সুড়ি দিয়ে তাদেরকে চাঙ্গা করে রেখেছে৷ আর সেই সাথে সরকারে থেকেও সরকারকে তাদের প্রকৃত অবস্থান জানিয়ে দিয়ে চাপে রাখার কৌশল নিয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা৷ এবং সেই সুবাদে চাঁদা আদায়ের দিকটিও তাদের কৌশলি কর্মকান্ডের একটা দিক হতে পারে৷ ফলশ্রুতিতে চাঁদা আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাহাড়ে৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top