News Flash

  • Home
  • Uncategorized
  • কাজী নজরুল ইসলাম ছিলেন উদার মানসিকতার অগ্রদূত ঃ মুখ্যমন্ত্রী
Image

কাজী নজরুল ইসলাম ছিলেন উদার মানসিকতার অগ্রদূত ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ আমরা ত্রিপুরাকে একটি সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার স্বপ্ণ দেখেছি৷ এই স্বপ্ণে পূরণে ছাত্রছাত্রী সহ যুব শক্তিকে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে৷ কারণ ছাত্রছাত্রীরাই আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যৎ৷ আজ রবীন্দ্রভবনে কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, আজ রাজ্যের প্রতিটি প্রান্তে যথাযোগ্য মর্যাদায় নজরুল জন্মজয়ন্তী পালন করা হচ্ছে৷ শুধু ত্রিপুরা নয় ভারতের অন্যান্য রাজ্যে এমনকি বাংলাদেশেও শ্রদ্ধার সঙ্গে নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে৷ তিনি বলেন নজরুল ছিলেন একজন বিখ্যাত ঔপন্যাসিক, কবি ও সঙ্গীতজ্ঞ৷ তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন৷ কিন্তু তাঁর মেধাশক্তির মাধ্যমে অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস রচনা করেছিলেন৷ আর্থিক সংকটের কারণে তাঁকে পড়াশোনা ছেড়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে হয়৷ পরবর্তীতে তিনি আবার সাহিত্য কর্মে ফিরে আসেন৷ মুখ্যমন্ত্রী বলেন, তাঁর অধিকাংশ কবিতা, গল্প, উপন্যাসে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছিলো৷ তাই তাঁকে আমরা বিদ্রোহী কবি নামেই সবচেয়ে বেশি জানি৷ তাঁর রচিত কবিতা ভারত, বাংলাদেশ দুই দেশেই সমান জনপ্রিয়৷ বাংলাদেশ সরকার তাঁকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছিলো৷ তিনি বলেন,নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষকে ধর্ম-বর্ণ নির্বিশেষে একসূত্রের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন৷ সে কারণেই আজকের দিনেও তাঁর প্রাসঙ্গিকতা ততটাই রয়েছে যতটা পরাধীন ভারতবর্ষে ছিলো৷

মুখ্যমন্ত্রী বলেন, নজরুল ইসলাম ছিলেন উদার মানসিকতার অগ্রদূত৷ তিনি তাঁর সন্তানদের নামও বিভিন্ন ভাষার অনুসরণে রেখেছেন৷ নজরুলের মাহাত্মের জন্যই প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন৷ নজরুল তাঁর কবিতা, গল্পের মাধ্যমে তৎকালীন ইংরেজ সরকারের প্রতি বিদ্রোহ প্রকাশ করেছিলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, নজরুলকে স্মরণ করার পাশাপাশি ভারতের মহন মনীষী যেমন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথকে স্মরণ করতে হবে৷ কারণ নজরুলের মতো তাঁরাও স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে কলম ধরেছিলেন৷ তংাদের লেখনীর মাধ্যমেই পরাধীন ভারতবাসীর মধ্যে স্বাধীনতা আন্দোলনের প্রতি আগ্রহ সৃষ্টি করেছিলো৷ তিনি বলেন, রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে নজরুল ইসলামের চিন্তাধারার মানসিকতাকে পৌঁছাতে হবে৷ প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে আত্মবিশ্বাস তৈরী করতে হবে যে, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও মেধাশক্তির মাধ্যমে খ্যাতি লাভ করা যেতে পাবে৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে অবিরল কাজ করে চলেছেন৷ সেই কর্মযজ্ঞে আমাদেরও সামিল হতে হবে৷

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, নজরুল ছিলেন মানুষের কথা, মার্টির কথা, সাম্যবাদ ও সম্প্রীতির কথা বলার কবি৷ তৎকালীন সমাজে তিনি তাঁর কবিতায় জাতীয় সংহতির সঙ্গীত রচনা করেছেন৷ তিনি ধর্ম-বর্ণ -জাতপাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন৷ তিনি বলেন, কবি নজরুলের কবিতায় আমরা নারীর মর্যাদার কথা খুঁজে পাই৷ তিনি একাধারে যেমন কবি ছিলেন, তেমনি ছিলেন একজন সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, নাট্যকার৷ শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্য কবি নজরুলের প্রতিভার নানা দিক তুলে দরে বলেন, আমাদের রাজ্যের আনাচে কানাচেও এরকম প্রতিভা লুকিয়ে আছে৷ শিক্ষক-শিক্ষিকাদের কর্তব্য হবে এসব প্রতিভাদের খুঁজে বের করে সেই প্রতিভার বিকাশ ঘটানো৷ তিনি  বলেন, আজকের অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে৷ এজন্য তিনি শিক্ষা দপ্তরের উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন মহান ব্যক্তিদের জন্মদিন উদযাপন করার সাথে শিক্ষক -শিক্ষিকারা যেন ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার বিষয়ে বিশেষ যত্ন নেন৷ শুধু অনুষ্ঠান উদযাপনের মধ্যেই যেন সব সীমাবদ্ধ না থাকে৷ রবীন্দ্র-নজরুলের মতো মানুষের ভাবধারায় ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে তোলা শিক্ষা দপ্তরের সাথে যুক্ত সকলের কর্তব্য ও দায়িত্ব৷ প্রকৃত মানুষ তৈরীতে যেন তারা নিজেদের সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেন৷

বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত নজরুল সঙ্গীত প্রতিভা পুরস্কার বিতরণ করা হয় আজকের অনুষ্ঠান মঞ্চে৷ পুরস্কার প্রাপক মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়া সরকার এবং উদয়পুরের নেতাজী বিদ্যানিকেতনের ছাত্রী তিনি রায়কে পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পুরস্কার হিসেবে তাদের স্মারক, মানপত্র এবং ৫ হাজার টাকার নগদ অর্থরাশি প্রদান করা হয়৷

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক পঙ্কজ মিত্র, বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত দেবনাথ, বিশিষ্ট শিল্পী ঝর্ণা দেববর্মণ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা৷ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নজরুল সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সোনামুড়া নজরুল মহাবিদ্যালয়ের ছাত্রীরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top