News Flash

  • Home
  • Uncategorized
  • বেকার সমস্যা রাজ্যের জন্য সবচেয়ে চিন্তার বিষয় ঃ প্রযুক্তি মন্ত্রী
Image

বেকার সমস্যা রাজ্যের জন্য সবচেয়ে চিন্তার বিষয় ঃ প্রযুক্তি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বেকার সমস্যা রাজ্য সরকারের মূল চিন্তার বিষয়৷ তবে, এই সমস্যা সমাধানে রাজ্য সরকারী আন্তরিকভাবে

শুক্রবার আগরতলায় প্রজ্ঞা ভবনে একটি সম্মেলনে বক্তব্য রাখছেন প্রযুক্তি মন্ত্রী সুদীপ রায় বর্মন৷ নিজস্ব ছবি৷

চেষ্টা করছে৷ শুক্রবার প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্সের উদ্যোগে আয়োজিত সম্মেলনে একথা বলেন প্রযুক্তি মন্ত্রী সুদীপ রায় বর্মন৷ সাথে যোগ করেন, সকলকে স্বরোজগার বানাতেও রাজ্য সরকার সবরকম সহায়তা করতে প্রস্তুত৷

প্রযুক্তি মন্ত্রীর কথায়, বেকারত্ব রাজ্যের আর্থ সামাজিক ক্ষেত্রের সবচেয়ে বড় সমস্যা৷ দিনে দিনে এই সমস্যা বেড়েছে৷ তাঁর দাবি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেকারত্বকে বাড়িয়েছে৷ কারণ, এরাজ্যের অধিকাংশ যুবক-যুবতী গুনগত শিক্ষার অভাবে দক্ষতার বিকাশ হয়নি৷ সুকলগুলিতে যে শিক্ষা দেওয়া হয়েছে, তাতে বেকার সমস্যা বেড়েছে৷ তাঁর বক্তব্য, গুনগত শিক্ষা প্রদানে এবং বেকার সমস্যা সমাধানে নতুন সরকার এখন ভিষণভাবে আন্তরিক৷ এক্ষেত্রে কোন সমঝোতা করা হবে না৷

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উপজাতি কল্যাণ মন্ত্রীর দাবি, রাজ্যের শান্তির পরিবেশ বজায় রাখার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করা হবে৷ তাঁর দাবি, নতুন সরকার এই রাজ্যকে সারা দেশের মধ্যে একটি মডেল রাজ্য তৈরি করতে সক্ষম হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top