News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬শে বিশ্বাসঘাতক দিবস পালন করবে কংগ্রেস, এদিনই সাফল্য নিয়ে রাজ্য মাতাবে বিজেপি
Image

২৬শে বিশ্বাসঘাতক দিবস পালন করবে কংগ্রেস, এদিনই সাফল্য নিয়ে রাজ্য মাতাবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে ৷৷ কেন্দ্রে মোদী সরকারের ৪ বছর পূর্তি হবে ২৬ মে৷ ওইদিন কংগ্রেস সারা দেশে পালন করবে বিশ্বাসঘাতক দিবস৷ এদিনই মোদী সরকারের চার বছরের সাফল্য নিয়ে রাজ্য মাতাবে বিজেপি প্রদেশ কমিটি৷ উভয় কর্মসূচীর সূচনা হবে আগরতলা থেকেই৷
বৃহস্পতিবার এক সাংবাদিক  সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, আগামী ২৬ মে কেন্দ্রীয় সরকারের চতুর্থবর্ষ পূর্তি হচ্ছে৷ সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও কংগ্রেস এই দিনটিকে বিশ্বাসঘাতক দিবস হিসাবে পালন করবে৷

তিনি বলেন, প্রথমে আগরতলায় মিছিল মিটিং সহ স্থানীয়ভাবে বিভিন্ন এলাকায় জমায়েত সংগঠিত করা হবে৷ এরপর সারা রাজ্যে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে৷ সেগুলিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বর্তমান বাস্তব চিত্র তুলে ধরা হবে৷ তিনি আরও উল্লেখ করেন, কংগ্রেস সারা রাজ্যে ঘুরে দাঁড়াচ্ছে৷ মানুষ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলেন তার প্রতিফলন বর্তমান সরকারের কার্যকলাপে প্রতিফলিত হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন৷

এদিকে, ওইদিনই মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপি কেন্দ্রীয় কমিটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী রূপায়ন করবে৷ এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ কমিটি রাজ্যেও সেই কর্মসূচী পালন করবে৷ ওইদিন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আনুষ্ঠানিকভাবে পক্ষকালব্যাপী কর্মসূচীর সূচনা করবেন৷ তৃণমূলস্তর পর্যন্ত মোদী সরকারের সাফল্যগাথা পৌছে দেওয়ার জন্য দলীয় নেতা কর্মীরা একজোট হয়ে মাঠে নামবেন বলে জানা গেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত বিভিন্ন প্রকল্প কিভাবে সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়ন ঘটাচ্ছে রাজ্যবাসীকে সেবিষয়ে বিজেপি অবগত করাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top