News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাশহরে আইপিএফটির মঞ্চ ভেঙে বীরত্ব বিজেপির, প্রতিবাদে পথ অবরোধ
Image

কৈলাশহরে আইপিএফটির মঞ্চ ভেঙে বীরত্ব বিজেপির, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ মে৷৷ ফের শরিকি বিবাদে উত্তপ্ত রাজ্য৷ কৈলাসহরের গৌরনগরে  আইপিএফটির মঞ্চ ভেঙে দিয়ে বিজেপি বীরত্ব

গৌরনগরে আইপিএফটির পথ অবরোধ৷ নিজস্ব ছবি৷

দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এই ঘটনার জেরে দীর্ঘ সময় কুমারঘাট-কৈলাসহর রাস্তা অবরোধ করে আইপিএফটি৷

জানা গেছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রশাসনের অনুমতি নিয়েই আইপিএফটি কৈলাসহরের গৌরনগর অঞ্চল কমিটি বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গৌরনগর বাজারে এক পথা সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল৷ সেই মোতাবেক গৌরনগর বাজারে মঞ্চ এবং বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ, ফেস্টুন ও মাইক লাগানো হয় আইপিএফটির পক্ষ থেকে৷ অভিযোগ, দুপুর তিনটে নাগাদ বিজেপি কর্মীরা আইপিএফটির তৈরি মঞ্চ ভেঙে দেওয়ার পাশাপাশি  ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলেন৷ খবর পেয়ে আইপিএফটি কর্মীরা ছুটে আসেন৷ সমস্ত কিছু দেখে তারা উত্তেজিত হয়ে পড়েন৷ উত্তেজিত আইপিএফটি কর্মীরা ঊনকোটি জেলা পুলিশ সুপারের অফিসেরক সামনে কৈলাসহর-কুমারঘাট রাস্তাটি অবরোধ করেন৷ তাদের দাবি, যারা ভাঙচুর করেছেন ওই বিজেপি কর্মীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার হবে না৷ এদিকে এই অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়৷ খবর পেয়ে ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব কৈলাসহরের  এসডিপিও বুদ্ধ দেববর্মা, ডিসিএম রূপক ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান৷ অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিশ্রুতিতে আইপিএফটি এদিন অবরোধ প্রত্যাহার করেন৷ কিন্তু, জল এখানেই থেমে থাকবে না৷ তার হঁুশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধ আইপিএফটি কর্মীরা৷ এদিন এই অবরোধ কর্মসূচীতে  সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আইপিএফটি সহসভাপতি অনন্ত দেববর্মা এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিরাজ দেববর্মা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top