News Flash

  • Home
  • Uncategorized
  • জয়েন্টের ফলাফল প্রকাশিত, পিসিবি ও পিসিএমে প্রথম রোহন দেববর্মা
Image

জয়েন্টের ফলাফল প্রকাশিত, পিসিবি ও পিসিএমে প্রথম রোহন দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ জয়েন্টের ফলাফলেও ছেলেরা মেয়েদের ছাপিয়ে গেছে৷ পিসিবি এবং পিসিএমে প্রথম হয়েছে রোহন দেববর্মা৷ বুধবার ত্রিপুরা জয়েন্টের ফলাফল ঘোষণা করে একথা জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান ড. এস চক্রবর্তী৷

তিনি জানিয়েছেন, এবছর জয়েন্টে ৬৭২০ জন উত্তীর্ণ হয়েছে৷ তাদের মধ্যে, পিসিএম গ্রুপে ২৮১৩ জন এবং পিসিবি গ্রুপে ৩৯০৭ জন উত্তীর্ণ হয়েছেন৷ তিনি জানান, পিসিএম এবং পিসিবি গ্রুপে প্রথম হয়েছেন রোহন দেববর্মা৷ এছাড়া পিসিএম গ্রুপে দ্বিতীয় হয়েছেন শুভ্রদীপ সাহা এবং তৃতীয় হয়েছেন স্পন্দন সেন চৌধুরী৷ পিসিবি গ্রুপে দ্বিতীয় হয়েছেন নিলোৎপল চক্রবর্তী এবং তৃতীয় হয়েচেন দীপমাল্য চক্রবর্তী৷

ড. চক্রবর্তী জানিয়েছেন, এসটি ক্যাটাগরিতে স্বাভাবিকভাবেই দুটি গ্রুপেই প্রথম রোহন দেববর্মা৷ পিসিএম গ্রুপে দ্বিতীয় হয়েছেন দিয়া মগ এবং তৃতীয় হয়েছেন পহর দেববর্মা৷ এসটি ক্যাটাগরিতে পিসিবি গ্রুপে দ্বিতীয় হয়েছেন সরুইতি রিয়াং এবং তৃতীয় হয়েছেন প্রিল দেববর্মা৷

ড. চক্রবর্তী আরো জানিয়েছেন, এসসি ক্যাটাগরিতে সৌহার্দ্য দাস চৌধুরী পিসিএম গ্রুপে প্রথম হয়েছেন৷ অঙ্কিতা বিশ্বাস দ্বিতীয় এবং সৈকত দাস তৃতীয় স্থান দখল করেছেন৷ এসসি ক্যাটাগরিতে পিসিবি গ্রুপে উস্মিতা দাস প্রথম হয়েছেন৷ পদ্মনাভ দাস দ্বিতীয় এবং সুহিতা দাস তৃতীয় স্থান দখল করেছেন৷

এদিন জয়েন্টে ইঞ্জিনিয়ারিং, ভেটেরেনারি, এগ্রিকালচার, ফিসারি, প্যারামেডিক্যাল এবং ান্যান্য প্রফেশনাল টেকনোলগিক্যাল ডিগ্রি কোর্সের ফলাফল ঘোষণা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top