News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় হোস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু, পরিচারিকাসহ তিনজন বরখাস্ত
Image

কদমতলায় হোস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু, পরিচারিকাসহ তিনজন বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ মে৷৷ আরএসটিসি ছাত্রী নিবাসে এক ছাত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা৷ বিদ্যালয় পরিদর্শকের বিতর্কিত মন্তব্য৷ সংবাদ লেখা অবধি হোস্টেলের পরিচালিকা সহ তিন জন বরখাস্ত৷ ঘটনার বিবরণে প্রকাশ কদমতলা আরএস টিসি ছাত্রী নিবাসেই মৃত্যু হয় সাধনা তাঁতী নামের এক ১১ বৎসরের ছাত্রীর৷ বুধবার সকালে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান হোস্টেল ইনচার্জ৷ কৈলাশহরের বাসিন্দা সাধনার পিতা থাকলেও কোন খোঁজ খবর রাখতো না৷ মা ধর্মনগরে একটি বাসায় কাজ করে৷ আজ থেকে ছয়মাস আগে সাধনা ও তার ছোট বোন হোস্টেলে আসে৷ মঙ্গলবার রাতে খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে সাধনা৷ মাঝরাতে পেটে ব্যথা করছে বলে চিৎকার শুরু করে৷ তখন পাশে থাকা ছোট বোনটি হোস্টেলের গার্ডকে জানায় যে দিদির পেটে ব্যথা করছে৷ রাত আনুমানিক তিন ঘটিকায় হোস্টেল পরিচালিকা বা ইনচার্জ সুদীপ্তা নাথ এসে মেয়েটিকে দেখে আবার ঘুমতো চলে যান৷ তিনি গুরুত্ব দেখাননি৷ অথচ হোস্টেল থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে কদমতলা হাসপাতাল অবস্থিত৷ বুধবার ভোরে যখন ছাত্রীরা ঘুম থেকে উঠেছে তখন সাধনা আর উঠেনি৷ ছাত্রীদের কান্নায় ছুটে আসেন পরিচালিকা৷ তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলে কদমতলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন৷ চিকিৎসক সপ্তম দাসের বক্তব্য মেয়েটির মৃত্যু আড়াই থেকে তিন ঘন্টা আগে হয়েছে৷ সকাল ছয়টায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এ খবর চাউর হতেই কদমতলার উত্তেজিত জনতা হোস্টেল ইনচার্জকে ঘেরাও করে৷ ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল, প্রধান শিক্ষক অরবিন্দ দেব, এডিশনাল এসডিএম, এসডিপিও সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা৷ তার মধ্যে বিদ্যালয় পরিদর্শক এলাকাবাসীর সামনে বলে উঠেন জঙ্গল থেকে ছাত্রীদের ধরে এনে আরএসটিসিতে ভর্ত্তি করা হয়েছে৷ বেফাঁস মন্তব্য করে ক্ষোভের মুখে পড়েন আইএস৷ ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা আধিকারিক৷ সবাই মিলে ক্ষুব্ধ জনতাকে শান্ত করালেও রয়ে যাচ্ছে একটি প্রশ্ণ৷ কর্তব্যে গাফিলতিতে ছাত্রীর মৃত্যু হয়েছে এটা পরিষ্কার৷ সাংবাদ লেখা অবধি হোস্টেল ইনচার্জ সুদীপ্তা নাথ, রুমা দেবনাথ ও পাপাড়ি দেবনাথ নামের দুই রাধুনি বরখাস্ত করেন বিদ্যালয় পরিদর্শক৷ কদমতলার ছাত্রীনিবাসটির বেহাল অবস্থা৷ ছাঁদ দিয়ে জল পড়ে, ফ্যানগুলি নষ্ট, খাবার দাবার ঠিক মতো দেওয়া হয় না বলে অভিযোগ৷ প্রাতঃ বিভাগের প্রধান শিক্ষক নগেন্দ্র চন্দ নাথ যিনি সুদীপ্তাকে হোস্টেল এর তদারকি করেন৷ সকাল থেকে রাত্রি ১০টা অবধি হোস্টেলে আড্ডা মারেন৷ সেই হগব শিক্ষককে ঘটনার পর দেখা যায়নি৷ নগেন্দ্র বাবু আর সুদীপ্তা মহোদয়ার কীর্তি কদমতলা বাসীর অজানা নয়৷ বাম আমলে কেউ প্রতিবাদ করেনি কারণ নগেন্দ্র ছিল হগব নেতা৷ এই  ঘটনায় কদমতলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top